নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রেণিকক্ষে তিন ছাত্রীকে জুতাপেটা ও বেত্রাঘাত করে রক্তাক্ত জখম করলেন শিক্ষক

পটুয়াখালীর মির্জাগঞ্জে মোঃ শফিকুল ইসলাম নামের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে এক ছাত্রীকে জুতা দিয়ে পেটানো ও দুই ছাত্রীকে অতিরিক্ত বেত্রাঘাত করে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে আহত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাসায় অবস্থান করছেন। 

সোমবার (১০ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার কাঁঠালতলী মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত শফিকুল ইসলাম ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) এবং আহত শিক্ষার্থীরা একই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনার পর ওই এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় উঠে। পরে ঘটনার দিন (১০ জুলাই) রাতেই ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন এবং পরদিন (১১ জুলাই) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে যান।

নবম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ঘটনার সময় অভিযুক্ত শিক্ষক শফিকুল ইসলাম নবম শ্রেণীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পাঠদান করছিলেন। এসময় সুরাইয়া আক্তার, আয়েশা আক্তার ও মুন আক্তার নামে তিন শিক্ষার্থী পাশাপাশি বেঞ্চে বসে হাসাহাসি করছিল। এতে সে ক্ষিপ্ত হয়ে সুরাইয়া আক্তারকে জুতা দিয়ে পেটান এবং আয়েশা আক্তার ও মুন আক্তারকে এলোপাথাড়ি বেত্রাঘাত করে রক্তাক্ত জখম করেন। পরে খবর পেয়ে তাদের পরিবারের লোকজন গিয়ে তাদেরকে নিজ নিজ বাসায় নিয়ে যায়। 

এ ব্যাপারে জানতে অভিযুক্ত শিক্ষক শফিকুল ইসলামের মুঠোফোনেএকাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি। 

এ বিষয়ে কাঁঠালতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশীদ বলেন, জবাব চেয়ে তাকে করান দর্শণের নোটিশ দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে উপযুক্ত জবাব না দিলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল কবীর বলেন, সরেজমিনে গিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিধি-মোতাবেক নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর



মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৬৬৫ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে