নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন'র বৃত্তি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার অন্যতম সংগঠন ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন অদ্য ৪ মার্চ সকাল ১০ টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেধা বৃত্তি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন।

ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর মেধা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মোঃ রহিম উল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক ।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। ফলে দিন দিন শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। ঝরে যাওয়া শিক্ষার্থীর হার কমে যাচ্ছে। বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার জন্ম হয়। এতে মেধা বিকাশ ঘটে। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার অন্যতম সংগঠন ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন অত্র এলাকায় প্রশংসিত হয়েছে। তারা অন্যান্য সামাজিক সংগঠন ও বিত্তবানদের মেধা বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ ময়নাল, হোসেন মাটিরাঙ্গা ইসলামীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ জনাব মোঃ সলিমুল্লাহ, পূবালী ব্যাংক মাটিরাঙ্গা শাখার ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, গুইমারা সরকারি কলেজের প্রভাষক জনাব শাশীম সুজন, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আবুল হাশেম, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ।

উক্ত মেধা বৃত্তি পরীক্ষায় ৮ম শ্রেণির ১৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তারমধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ৫জন এবং সাধারণ বৃত্তি পেয়েছেন ১৩ জন। 

অত্র ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হেলাল উদ্দিন জানান, প্রতিষ্ঠানটির মূলমন্ত্র হিসেবে শিক্ষা,সেবা ভাতৃত্ব কে প্রাধান্য দিয়ে সর্বোপরি একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়াই আমাদের মূল লক্ষ্য। আমরা আগামীতেও এসকল সেবা মূলক কর্মকান্ডে এগিয়ে যাব ইনশাআল্লাহ।

আরও খবর






মাটিরাঙ্গায় ড্রিম ইয়ুথ ক্লাবের শুভ উদ্বোধন

৩০২ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে