নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

‎মাটিরাঙ্গায় আস্থা ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইন

৪৯৩ জনের রক্তের গ্রুপ সংগ্রহ, শনাক্ত হলো বিরল  নেগেটিভ ব্লাড।

‎

‎খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় রক্তদানে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আস্থা ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে, রসুলপুর সমাজ পরিচালনা কমিটির আয়োজনে ও খাগড়াছড়ি মেডিক্যাল সেন্টার এর সার্বিক সহযোগীতায়  দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার রসুলপুর মাস্টার মার্কেটে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

‎

‎সকাল থেকেই সাধারণ মানুষ, শিক্ষার্থী, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমায় ক্যাম্পেইনে। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজনে মোট ৪৯৩ জনের রক্তের গ্রুপ সংগ্রহ করা হয়। এর মধ্যে ২০ জনের বেশি বিরল নেগেটিভ ব্লাড শনাক্ত হয়।

‎

‎ক্যাম্পেইনে উপস্থিত থেকে সার্বিক তত্ত্বাবধান করেন আস্থা ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক শাকিব হোসেন। এছাড়া মাটিরাঙ্গা ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এ এম ফাহাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

‎

‎শাকিব হোসেন বলেন, “রক্তদান মানবতার শ্রেষ্ঠ দান। আজকের এ আয়োজনে মানুষের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। সংগৃহীত তথ্য দিয়ে একটি ডাটাবেইজ তৈরি করা হবে, যাতে রক্তের প্রয়োজন হলে সহজেই দাতার খোঁজ পাওয়া যায়।”

‎

‎

‎অনুষ্ঠান চলাকালে রসুলপুরের বাসিন্দা মানিক (২৬) স্বেচ্ছায় রক্তদান করেন। তার এ দৃষ্টান্ত দেখে আরও অনেকে রক্তদানে উৎসাহিত হন। আয়োজকরা মনে করেন, মানিকের এই পদক্ষেপ তরুণ সমাজের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

‎

‎স্থানীয় এলাকাবাসী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের ক্যাম্পেইন নিয়মিত হলে মানুষ রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারবে এবং রক্তদানের মানসিকতা আরও বৃদ্ধি পাবে।

‎

‎দিনব্যাপী ক্যাম্পেইনের কাজে নিবেদিতপ্রাণভাবে অংশ নেন সংগঠনের সদস্যরা। সকাল থেকে বিকেল পর্যন্ত নিরলস পরিশ্রম করে তারা অনুষ্ঠানকে সফলভাবে সম্পন্ন করেন।

‎

‎উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই আস্থা ব্লাড ডোনার্স ফোরাম মাটিরাঙ্গা ও আশপাশের এলাকায় স্বেচ্ছায় রক্তদান, অসহায় রোগীদের সহযোগিতা ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছে। সংগঠনের সদস্যরা নিয়মিত রক্তদান করে ইতিমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে।

‎

‎ক্যাম্পেইন শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়— এই আয়োজন কেবল শুরু। সামনে আরও বড় আকারে ক্যাম্পেইনের আয়োজন করা হবে। প্রতিটি মানুষ যেন নিজের রক্তের গ্রুপ জানে এবং প্রয়োজনে রক্তদানে এগিয়ে আসে, এটাই আমাদের লক্ষ্য।”

‎

‎দিনশেষে এলাকাবাসী আয়োজকদের প্রশংসা করে ভবিষ্যতেও এমন মহৎ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag
আরও খবর






মাটিরাঙ্গায় ড্রিম ইয়ুথ ক্লাবের শুভ উদ্বোধন

৩০২ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে