নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মধুপুরে মহা অষ্টমীতে বংশাই নদীতে পুণ্যার্থীদের ঢল

দেশচিত্র

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মহাঅষ্টমী উপলক্ষে  বংশাই নদীর তীরে শনিবার ভোর থেকেই ভক্ত-পূণ্যার্থীদের ঢল নামে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ দিনে পবিত্র নদীতে স্নান করলে পাপ মোচন হয় এবং আত্মার শুদ্ধি ঘটে, এই আস্থাকে ঘিরেই  মানুষ জড়ো হয়  মধুপুর পৌরসভার চাড়ালজানি বংশাই নদীর বিভিন্ন ঘাটে ।

মধুপুরের চাড়ালজানি বটতলায় বংশাই নদীতে প্রতি বছরের ন্যায় এবছরও স্নানোৎসব আয়োজন করা হয়েছে। সাথে শিশু কিশোরদের জন্য গ্রামীণ বাংলার মাটির নানা জিনিসপত্রের দোকান বসেছে। ছায়া ঘেরা সুনিবিড় প্রকৃতির বংশাই নদীর নির্মল পরিবেশে সনাতন ধর্মাবলম্বীর লোকেরা তাদের স্নানোৎসব করে।

 তীর্থ স্নানে ভক্তদের পূজা অর্চনায় অংশ নিতে আশা পুরোহিতগণ জানান, সনাতন ধর্ম মতে, এই দিনে  স্নানের মাধ্যমে তাদের পাপ মোচন হয়। সেই সাথে তারা সৃষ্টিকর্তার কাছে জগতের সকল জীবের মঙ্গল কামনায় প্রার্থনা করে। সেই বিশ্বাস থেকেই ভক্তরা এখানে আসে এবং স্নান করেন।

চাড়ালজানি দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও স্নানোৎসব আয়োজক কমিটির সদস্য স্নেহময় গুহ নিয়োগী রানা জানান, প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে চাড়াজানির বটতলায় বংশাই নদী অষ্টমী স্নানোৎসব হয়ে আসছে। এখানে স্থানীয় পীরগাছা ভুটিয়া অরণখোলা মহিষমারা কামারচালা চাপাইদসহ স্থানীয় এলাকার সনাতন ধর্মাবলম্বীর লোকেরা স্নানোৎসব করে থাকে। 

স্নান উৎসবে আসা কয়েকজন নারী পুরুষ জানালেন , প্রতিবছরই তারা এখানে  স্নান করতে আসি।তাদের বিস্বাসমতে,  এখানে যারা স্নান করবে তারা পাপ থেকে মুক্তি লাভ করবে।   স্নান শেষে সৃষ্টিকর্তার কাছে দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করি।

মধুপুর পূজা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার দাস বলেন, এ স্নান উৎসবে তাদের বিস্বাস মতে পাপ মোচন হয়। জীবনের পাপগুলো মোচনের জন্য প্রতি বছরের মতো এবারও বংশাই নদীতে হচ্ছে। তিনি জানান, তারা বংশপরম্পরায় এ স্নানোৎসব করে আসছে। 

উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা পরিবার-পরিজন নিয়ে আসেন এই পুণ্যস্নানে অংশ নিতে। নদীরপাড় জুড়ে চলে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর পূজার্চনার আয়োজন। এছাড়া এখানে বিভিন্ন পণ্য সমগ্রীর স্টল রয়েছে এবং আগত পূণ্যার্থীরা যাওয়ার সময় কেনাকাটা করছে।

এ সময় উৎসবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, মধুপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ সরকার, উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা মাসুম বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সকালে শুরু হওয়া স্নান চলতে থাকে দুপুর পর্যন্ত। এরপর অনেকে ঘাটে বসে পূজা দেন, কেউ আবার প্রসাদ বিতরণ করেন। উৎসবের আমেজে ধর্মীয় আচার-অনুষ্ঠান ঘিরে এক অনন্য পরিবেশ তৈরি হয় বংশাই পাড়ে।

মধুপুর থানার অফিসার্স ইনচার্জ ইমরানুল কবির জানান,

মধুপুরে চাড়ালজানিতে সনাতন ধর্মাবলম্বীদের স্নানোৎসব হয়েছে। নিরাপত্তার জন্য পুলিশ টহল ছিল। 

Tag
আরও খবর