নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজ

মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠান

হবিগঞ্জে মাধবপুরে মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের গান গেয়ে ও ফুল দিয়ে বরণ করা হলো নবীন শিক্ষার্থীদের।  ২০২৩-২৪ অর্থ বছরের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রবীণরা বরণ করে নেয়।  মঙ্গলবার (২৮ নভেম্বর) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।  মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিন।  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি দেবী চন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান,  উপজেলা নির্বাচন নির্বাহী  অফিসার মোঃ মনিরুজ্জামান,।  অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, সহকারী কমিশনার বায়েজিদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, অভিভাবক সদস্য সাইফুল আলম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস, সৈয়দ ফাতিম মাহমুদ , এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক দেবী চন্দ বলেন, মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজে এ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান।  এ কলেজে এইচ.এস.সি পাসের হার 96.75%  পাশ করেছে।  এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag
আরও খবর

মাধবপুরে সাংবাদিক মিজান গ্রেপ্তার।

৬১৮ দিন ১২ ঘন্টা ৪৬ মিনিট আগে