নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সুরমা ও তেলিয়াপাড়া আঞ্চলিক সৎসঙ্গ যুগপুরুষোত্তম শ্রীশ্রী অনুকূল চন্দ্রের ১৩৬তম শুভজন্ম তিথি পালিত।

সুরমা তেলিয়াপাড়া আঞ্চলিক সৎসঙ্গ

হবিগঞ্জ মাধবপুর উপজেলার সুরমা ও তেলিয়াপাড়া আঞ্চলিক সৎসঙ্গ , যুগ পুরুষত্তোম শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬ তম শুভ জন্মতিথি ও তালনবমী উপলক্ষে মহা ধুমধামে জন্ম উৎসবটি পালিত হয় । অনুকুলচন্দ্র ১৮৮৮ সালের ১৪ সেপ্টেম্বর বঙ্গ প্রদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনমোহিনী দেবী। অনুকূলচন্দ্র চক্রবর্তী যিনি ঠাকুর অনুকূলচন্দ্র নামে ও পরিচিত ছিলেন একজন বাঙালি ধর্মগুরু। অনুকূলচন্দ্র সৎসঙ্গ নামক সংগঠনের প্রবর্তক। রোববার সুরমা তেলিয়াপাড়া আঞ্চলিক সৎসঙ্গ,  সকালের নিয়মিত বিনতি প্রার্থনা করে, সকালে ৭.৩৫ মিনিটে ১৩৬তম শ্রীশ্রী ঠাকুরের জন্মলগ্ন ঘোষণা  ও শঙ্খধ্বনি,  বাদ্যযন্ত্র ও ‘বন্দেপুরুষত্তোম’ ধ্বনিতে যাত্রা শুরু হয়। ঠাকুরে জন্মতিথি উপলক্ষে সুরমা থেকে তেলিয়াপাড়া যথাযোগ্য মর্যাদায় সৎসঙ্গ ও সনাতন ধর্মীয় শতশত নারী ও পুরুষ  বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহন করে। এছাড়া বেজুড়া ও জগদীশপুর, নোয়াপাড়া, মাধবপুর সহ যথাসময়ে ঠাকুরে শুভ জন্মতিথি ঘোষণা করে শুভযাত্রা করেন।   এসময় উপস্থিত ছিলেন তেলিয়াপাড়া পুলিশ ফাড়ী পুলিশ সদস্যরা। দুপুরে সকল ভক্তদের জন্য আনন্দবাজার মহাপ্রসাদ বিতরণ হয়, মাতৃ সম্মিলন ,গান-বাজনা,কীর্ত্তন ও শ্রীশ্রীঠাকুরের বানী নিয়েও আলোচনা করা হয়। বিকেলের সৎসঙ্গে প্রার্থনা,গান-কীর্ত্তন ও আলোচনার পর ‘জয় রাধে ‘ গানের পর “বন্দেপুরুষোত্তম্” ধ্বনি দিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag
আরও খবর

মাধবপুরে সাংবাদিক মিজান গ্রেপ্তার।

৬১৮ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে