জামালপুরে মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী বর্তমান ইউপি সদস্য উজ্জ্বল কে গ্রেফতার করা হয়েছে৷ বুধবার বিকালে জামালপুর থেকে গ্রেফতার করেছে র্যাব ১৪ টিম৷ গ্রেফতারকৃত উজ্জ্বল উপজেলার ৫ নং জোরখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার৷ এ ঘটনায় মোট ৮ জন কে গ্রেফতার করেছে পুলিশ৷ উল্লেখ্য যে গত ২২শে জুলাই (শনিবার) রাত আনুমানিক ১২ টার দিকে ফুলজোড় স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার পিছনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে৷ গত রবিবার নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদল প্রামাণিক বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ এবং কয়েক জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন তিনি৷ মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুল হক উজ্জ্বল মেম্বারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন৷ এবং বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে তাকে৷
৮৪১ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮৪৬ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে
৯৭২ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৯৭৮ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৯৭৮ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
৯৮০ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৯৮৩ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে
৯৮৬ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে