নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জামালপুরে মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্য কে কুপিয়ে হত্যা

নিহত জহুরুল হক

জামালপুরের মাদারগঞ্জে জহুরুল হক (৫৮) নামের এক সাবেক ইউপি সদস্য কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ ২১শে জুলাই (শনিবার) রাতে মাদারগঞ্জ  উপজেলার ৫ নং জোরখালী ইউনিয়নের ফুলজোড় গ্রামে এ ঘটনা ঘটে৷ নিহত জহুরুল হক ঐ গ্রামের আশরাফ প্রামাণিকের ছেলে৷ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতেই ৭ জনকে গ্রেফতার করেন মাদারগঞ্জ মডেল থানার পুলিশ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় জহুরুল হক জোরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ০৭ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য৷ স্থানীয় বাজারে তার কাপড়ের দোকান রয়েছে৷ নিহতের ভাতিজা কায়সার আহাম্মেদ বলেন তার চাচা (জহুরুল হক) ব্যাবসায়িক কাজ শেষে প্রতিদিন রাত ০৯ টার দিকে বাড়িতে ফিরেন৷ গতকাল রাতে ১১টা বাজলেও বাড়িতে না ফেরায় বিষয়টি তাকে জানানো হয়৷ পরে রাত সাড়ে ১১টার দিকে খবর আসে বাড়ি থেকে দুইশত গজ আগে ফুলজোড় মধ্যপাড়া রমজান আলী ইবতেদায়ী মাদ্রাসা ঘেষে মেন রাস্তার ৫০ গজ দূরে মাদ্রাসা টিনসেট ঘরের পিছনে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে চলে যায়৷ এ বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান "রাত ১২ টার দিকে খবর পেয়ে আমরা সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি৷  নিহতের পেটে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে৷ লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছ৷ এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাত জনকে আটক করা হয়েছে৷ জহুরুল হক কে হত্যার কারণ জানার চেষ্টা চলছে৷ 

আরও খবর
মাদারগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন

৮৪১ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে