তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি।

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ শুকছড়ী  দরবার শরীফের  পীর শাহসুফি সৈয়দ মুহাম্মদ নাছেরুল  হক চিশতী (ম.জি.আ.) এর দুই দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। তার ইন্তেকালে লোহাগাড়াসহ বিভিন্ন এলাকার মুরিদ, ভক্ত, অনুসারী ও শুভানুধ্যায়ীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শুক্রবার (৬ নভেম্বর) বাদে আছর দক্ষিণ শুকছড়ী  দরবার শরীফে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মুরিদ, ভক্ত, অনুসারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রিয় পীর সাহেবের  শেষ বিদায়ে জানাজায় অংশ নেন তারা। জানাজা শেষে তাকে পারিবারিক ও ধর্মীয় মর্যাদায় দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদে আছর চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ ময়দানে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানেও বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ি সহ বিভিন্ন এলাকায় শোকের আবহ তৈরি হয়। প্রিয় মানুষটির বিদায়ে ব্যথিত হয়ে পড়েন তার অসংখ্য ভক্ত ও অনুসারী।

লোহাগাড়া সদর ইউনিয়নের দক্ষিণ শুকছড়ী  গ্রামের এক আধ্যাত্মিক ও আউলিয়া পরিবারে জন্মগ্রহণ করেন শাহসুফি সৈয়দ মুহাম্মদ নেছারুল হক চিশতী। দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সঙ্গে তার দীর্ঘদিনের আধ্যাত্মিক পথচলা এবং অসংখ্য মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক তাকে ভক্ত-অনুসারীদের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছিল।

তার ইন্তেকাল  শুধু একটি পরিবারের জন্য নয়, বরং অসংখ্য মুরিদ, ভক্ত ও শুভানুধ্যায়ীর জন্য এক গভীর বেদনার। দুই দফা জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তার প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও আত্মিক টানেরই বহিঃপ্রকাশ।



Tag
আরও খবর