নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুরে ১৩ বছর পর ভোট আগামীকাল, নির্বাচনী সকল প্রস্তুতি সম্পূর্ন

লক্ষ্মীপুর সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুম থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী মালামাল। আগামীকাল রবিবার সকাল ৮টা ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ ৫টি ইউপিতে চেয়ারম্যান পদে ২৮ জন, মেম্বার পদে ২২৫ জন সংরক্ষিত মহিলা পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিদ্ধতা করছেন। ৪৬টি কেন্দ্রে ১লক্ষ ২২ হাজার ৯২৮ জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন । 


লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শফিকুর রহমান বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৫টি ইউপিতে প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তার পাশাপাশি ১০জন নির্বাহী ম্যাজিষ্টেট, পুলিশ, আনসার র‌্যাব ও  বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণের আনুষঙ্গিক সবকিছু পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


প্রসঙ্গত: সীমানা নির্ধারণ ও মামলা জটিলতার কারনে এ ৫টি ইউনিয়নে ভোট হয়নি ১৩ বছরেও বেশি সময়। এতে করে ভোটারধিকার প্রয়োগ ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়েছিল সাধারণ মানুষ। সম্প্রতি সমস্যা সমাধান করে তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন।

আরও খবর