নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুর-৩ আসনে উপ-নির্বাচনে ভোট গ্রহন শুরু

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচন ভোট গ্রহন শুরু হয়েছে। ব্যালটের মাধ্যমে ( ৫ নভেম্বর) রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।সকাল থেকে দু'একটি কেন্দ্র বাদে বাকি সব কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম, যা চোখে পড়ার মতো না। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছেন প্রার্থী এবং প্রশাসনের ব্যক্তিবর্গরা৷ সকাল ৯ টায় শহরের গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তা। 


এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সকল ধরনের প্রস্তুতির রয়েছেন। নির্বাচনী এলাকায় রাজনৈতিক কর্মসূচি প্রভাবমুক্ত রাখতে বিভিন্ন দলের প্রতি অনুরোধ জানিয়ে গণতান্ত্রিক অধিকার রক্ষায় নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার আহবান জানান  তবে ভোটারদের উপস্থিতি নেই বলেই চলে। রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ।


নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,

উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিংকু (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মো. রাকিব হোসেন (লাঙ্গল প্রতীক), জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল প্রতীক) ও ন্যাশানাল পিপলস পার্টির সেলিম মাহামুদ আম প্রতীক নিয়ে লড়ছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১২টি ইউনিয়নে মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারিত না হলেও ৪৫ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে বলে জানা যায়।নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে ।জেলা পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তা, ২৩টি মোবাইল টিম, ৭টি স্ট্রাইকিং ফোর্স, ৪টি স্ট্যান্ড বাই টিম কাজ করবে। এছাড়া র‌্যাবের ৭টি পেট্রোল টিম, ৬ প্লাটুন বিজিবি ও ১৪০০ আনসার সদস্য কাজ করবে। 



প্রসঙ্গত : গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরও খবর