নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুর-৩ উপ-নির্বাচন, নৌকার সমর্থনে লক্ষ্মীপুরে বিশাল মিছিল

আগামী ৫ নভেম্বর লক্ষ্মীপুর -৩ আসনের উপ-নির্বাচন, এরই মধ্যে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা।স্বল্প মেয়াদের এই নির্বাচন ঘিরে অন্য প্রার্থীদের প্রচারণায় বা গনসংযোগ দেখা না গেলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই উপনির্বাচনেও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।পোস্টার ফেস্টুন গণ সংযোগ ছাড়াও চলছে নৌকার সমর্থনে মিছিল। 


তারই ধারাবাহিকতায় ২২ অক্টোবর (রবিবার) বিকেলে লক্ষ্মীপুর শহরে বিশাল একটি মিছিল বের করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলটি শহরের মুজিব চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে দক্ষিণ তেমুহনী গিয়ে শেয় হয়।


মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি সৈয়দ আহম্মদ  পাটোয়ারী, সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন বাবর সহ আরো অনেকে। 


প্রসঙ্গত :

গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।  

এই নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী  গোলাম ফারুক পিংকু ছাড়াও আরো তিন জন্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন জাতীয় পার্টির মোঃ রাকিব হোসেন, জাকের পার্টির শামছুল করিম খোকন  ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সেলিম মাহমুদ। 


এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১২টি ইউনিয়নে মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও খবর