নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন লক্ষ্মীপুরের রাশেদ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হয়েছেন লক্ষ্মীপুরের সন্তান মোঃ রাশেদ রাহার। 


সোমবার (১৬ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

১৭০ জন সদস্যের এ উপ-কমিটিতে কৃষিবিদ ড. মির্জা আবদুল জলিলকে চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লায়লীকে সদস্য সচিব করে আরও ১৬৮ জনকে সদস্য করা হয়েছে।


লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫ নং লাহারকান্দীর ইউনিয়নের চাঁদখালী এলাকার সম্ভ্রান্ত আওয়ামী পরিবারের সন্তান রাশেদ রাহার । ছাত্রজীবন থেকে রাশেদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এ ছাত্রনেতা ঢাকা মহানগর উত্তরের,শের-ই বাংলা নগর থানা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হিসেবে দায়িত্বরত থাকা অবস্থায় বিভিন্ন সরকার বিরোধী আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেন।


এ বিষয়ে মোঃ রাশেদ রাহার বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারণ করে দলের দুঃসময়ে ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি, কোনো দিন পিছপা হয়নি। আমার ওপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে যেন পালন করতে পারি, সেজন্য আমি দলের সবার সহযোগিতা কামনা করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী আপার প্রতি।’

আরও খবর