নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মাদ্রাসা ছাত্র হত্যায় লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

গত ২৮ জুলাই ঢাকা বাইতুল মাকারমের উত্তর গেইটে যুবলীগ,ছাত্রলীগের শান্তি সমাবেশে নিরীহ মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করীম নিহত হওয়ার ঘটনায়  প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  আজ শুক্রবার বাদ জুমা জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা। 


জেলা সভাপতি মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: ইউনুস খানের সঞ্চালনায়  বিক্ষোভ মিছিলটি জেলা শহরের দক্ষিণ স্টেশন থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশন এসে শেষ হয়।


বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় না গিয়ে জোর করে ক্ষমতা দখল করে এদেশের মানুষকে শোষণ করছে। বর্তমান সরকার জালিয়াতি সরকার,এ সরকারের অধীনে আর এ দেশ চলতে দেওয়া যায় না। এদেশের মানুষের জানের নিরাপত্তা নেই। শুধুমাত্র যারা ক্ষমতায় আছে তাদের শুধু সুবিধা এবং তাদের জীবনের নিরাপত্তা সরকারের কাছে আছে। এছাড়া সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা নেই সাধারণ শিক্ষার্থীদের জীবনের কোন নিরাপত্তা নেই। যা গত ২৮ শে জুলাই আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক উন্নয়ন শান্তি সমাবেশে অন্তর্গত কোন্দলে মারামারির ভিতরে মাদ্রাসার ছাত্র রেজাউল করিম হত্যা শিকার হয়।এই সরকার তার ক্ষমতার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে পুলিশকে আর পুলিশও হাফেজ রেজাউল করিম হত্যাকারীদের গ্রেফতার না করে সরকারের তাবারি করছে। এটা স্পষ্ট যে তারা নিজেদের ভিতরেই রক্তপাত এবং দখলদারির আধিপত্য বিস্তার করছে।  এজন্য এই আওয়ামী সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। 




এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসাইন, জয়েন্ট সেক্রেটারি আ হ নোমান সিরাজী, ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ডাক্তার নাসির উদ্দিন।যুব আন্দোলন জেলা সেক্রেটারি মাওলানা ইসমাইল সিরাজী।


এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি রেদওয়ান হোসাইন সাধারণ সম্পাদক ইউনুস খান সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল প্রশিক্ষণ সম্পাদক আব্দুল হামিদ খান ভাসানী দাওয়া সম্পাদক ইয়াসিন আরাফাত প্রকাশনা দপ্তর সম্পাদক তামজীদ হোসাইন অর্থ সম্পাদক মুরাদ হোসাইন সহ প্রমূখ।

আরও খবর