নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুরে বজ্রপাতে প্রাণ গেল শিশু শ্রমিকের



লক্ষ্মীপুরে কর্মক্ষেত্রে বজ্রপাতের শিকার হয়ে নাঈম (১২) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) বিকেল তিনটার দিকে জেলা শহরের দক্ষিণ তেহমুনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর মৃতদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  নাঈম সিরাজগঞ্জ জেলার বাসিন্দা আব্দুল আলিমের ছেলে ও বর্তমানে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড আবিরনগর গ্রামের নানা মো. সিরাজের বাড়িতে বসবাস করতো। পৌর শহরের দক্ষিণ তেমুহনীতে মো. রিয়াজের কাঠের ফার্ণিসার দোকানে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয় নাঈম। এ সময় মো. রাসেল (১৫) এক শিশু কিছুটা আহত হয়। 


ফার্ণিসার দোকানের মালিক মো. রিয়াজ বলেন, নাঈম ও রাসেল তার ফার্ণিসার দোকানে কাজ করে। সোমবার দুপুরে ভারী বৃষ্টিপাত হয়, সেই সাথে বজ্রপাতও হয়। এসময় তিনিসহ রাসেল ও নাঈম তার দোকানে ছিল। হঠাৎ একটি বজ্রপাত হলে নাঈম গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতের তাপে দোকান কর্মচারী রাসেলও কিছুটা আহত হয়।  নাঈমের নানা সিরাজ জানান, নাঈমের বাবা আবদুল আলিমের বাড়ি সিরাজগঞ্জে। কিন্তু তার বাবার সাথে মা নাছিমার ছাড়াছাড়ি হয়। পরে নাছিমার সাথে জাহাঙ্গীর নামে একজনের বিয়ে হয়েছে। নাঈম তাদের দুই জনের সাথে নানা সিরাজের বাড়িতেই থাকতো। সে মাদরাসায় ৫ম শ্রেণীতে লেখাপড়া করে এখন ফার্ণিসার দোকানে কাজ শিখতে যায়। গত ৩-৪ মাস ধরে সে কাজ শিখছে। আজ বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।  সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই নাঈমের মৃত্যু হয়।  লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। 

Tag
আরও খবর