নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা।

লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। লাখাইয়ে লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি, সময়ের আলোচিত সহসী কলমযোদ্ধা প্রয়াত সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবসে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বুল্লাবাজারস্থ শাহবায়েজিদ রঃ ইসলামি একাডেমিতে বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত স্মরণ সভা লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল আহমেদ এর সন্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি( ব্যকস) এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই, ৫ নম্বর করাব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন প্রয়াত সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর এর ছোট ভাই ও লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি আশীষ দাশগুপ্ত। আলোচনায় অংশ নেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের উপজেলা কমিটির আহবায়ক অপূর্ব চন্দ্র দেব,লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি মাওলানা জালাল আহমেদ, সহসাধারণ সম্পাদক ইয়াকুব হাসান অন্তর,সহসাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সুজন, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, উপজেলা যুব ফোরাম এর আহবায়ক আকিব শাহরিয়ার, প্রেসক্লাব এর নির্বাহী সদস্য আক্তার মিয়া। সভায় আলোচক বৃন্দ প্রয়াত সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন সাংবাদিক প্রোটন দাশগুপ্ত ছিলেন একজন অকতোভয় কলম সৈনিক। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে তিনি সত্য প্রকাশ করে গেছেন। এ সাহসী ও সময়ের আলোচিত সাংবাদিক প্রোটন দাশগুপ্ত কে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে একটি কুচক্রী মহল পরিকল্পিত ভাবে ১৯৯৯ সালের এই দিনে হবিগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অতর্কিত হামলা চালিয়ে নির্মমভাবে হত্যা করে। তাঁর এ আত্মত্যাগ সাংবাদিক সমাজের গর্ব এবং সাংবাদিক সমাজ আজীবন তা শ্রদ্ধাভরে স্মরণে রাখব।তাঁর প্রয়ানের শোককে শক্তিতে ধারণ করে লাখাইয়ে কর্মরত সাংবাদিক সমাজ আজীবন সত্য প্রকাশ করে যাবে।পরিশেষে প্রয়াত সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর বিদহী আত্মার পারলৌকিক কল্যাণ ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে