নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লাখাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন ও আলোচনা সভা।

লাখাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন ও আলোচনা সভা। লাখাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুর বেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাজী সামছুল আরেফিন এর সভাপতিত্বে ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম এর সন্চালনায় অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন লাখাই এসিআরসি উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী সিদরাতুলমুনতাহা ও পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী অর্পন দাস।" পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ "এ প্রতিপাদ্য কে সামনে রেখে আলোচনায় অংশ নেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ইশতিয়াক খান, থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি পুলিশ পরিদর্শক( তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম। সভায় বক্তাগন বলেন নিরাপদ পুষ্টি উপাদান গ্রহণ করতে না পারা হলো পুষ্টি ঘাটতির প্রধান কারণ। তাই নিরাপদ খাদ্য উৎপাদন ও তা গ্রহণ করতে উদ্যোগ গ্রহণ করতে হবে। স্বাস্থ্য বিভাগের উদ্যোগ এ নিরাপদ পুষ্টি উপাদান গ্রহণ, বয়সানুপানে পুষ্টি উপাদান গ্রহণ এর সঠিক পরিমাণ বিষয়ে জনগণকে সচেতন করতে প্রচারাভিযান জোরদার করতে হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সচেতন মহলের এগিয়ে আসতে হবে। প্রতিটি বিদ্যালয়ে পুষ্টি বিষয়ক আলোচনা কার্যক্রম চালিয়ে যেতে হবে। সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি,আর দুর্বল ও রুগ্ন জনগোষ্ঠী দেশের জন্য বোঝা স্বরুপ। তাই সুস্থ ও সবল জনগোষ্ঠী গড়ে তুলতে সঠিক সময়ে পরিমিত পরিমাণে পুষ্টিকর খাদ্য গ্রহণ নিশ্চিত করতে হবে।
Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে