নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। লাখাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে বিগত সময়ের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিকি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা তুলে ধরে আলোচনায় অংশ নিয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জাহিদুল হক বলেন পুলিশ প্রশাসন মাদক নিমূলে শুন্য সহনশীলতা নিয়ে কাজ করছে।এছাড়াও দাঙ্গা প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অন্যান্যদের আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই ইউনিয়ন এর চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম, মহিলা দলের সভাপতি রিজবা আক্তার পান্না,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম,। সভায় বক্তাগন বলেন লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগেকার যে কোন সময়ের তুলনায় ভালো রয়েছে। পুলিশ প্রশাসন নিরলসভাবে প্রোঅ্যাকটিভ হয়ে কাজ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে। উপজেলার করাব ইউনিয়ন এর সিংহগ্রাম এ মদগাজা, চুরি,জুয়া প্রতিরোধে ঐক্য প্রয়াস চালিয়ে যাওয়ায় এর ভূয়সী প্রশংসা করে বক্তাগন বলেন এভাবে উপজেলার প্রতিটি গ্রামের জনগণের এগিয়ে আসা উচিত। সভায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা পরিষদের অভ্যন্তরে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনাহুত আগন্তুক অনুপ্রবেশ, স্থানীয়দের প্রভাব খাটানোর প্রচেষ্টা রোধে পদক্ষেপ গ্রহণ করতে আহবান জানানো হয়। উপজেলা প্রশাসনের আবাসিক এলাকায় চুরি ও বহিরাগতদের আনাগোনা বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে আহবান জানানো হয়। কোন কোন স্থানীয় ব্যক্তি প্রতিষ্ঠা কালীন সময়ে বিভিন্ন ধরনের সহযোগিতা করার মানসিকতা পোষণ করে উপজেলা পরিষদের অভ্যন্তরে, কলেজ, স্বাস্থ্য কমপ্লেক্সে আধিপত্য বিস্তার করা রোধে পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়
Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে