নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (৩০মার্চ) ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে লাখাই উপজেলার বর্তমান পরিস্থিতি উপস্থাপন করেন থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র। উপজেলার সার্বিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে করনীয় বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, জেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, উপজেলা মহিলা দলের সভাপতি রিজবা আক্তার পান্না, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ফজলুল করিম, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবু সাইদ মোহাম্মদ জুনাইদ। সভায় আলোচকবৃন্দ মাদক ব্যবসায়ী ও সেবন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা,গ্রামের প্রতিটি মহল্লায় গড়ে উঠা দোকান নির্ভর কেরাম খেলার নামে জুয়া,ওয়াইফাই সংযোগ দিয়ে মোবাইল এ ক্যাসিনো খেলা বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ, মাদক পরিবহন এর রোড গুলোতে টহলজোরদার করন,দাঙ্গা প্রতিরোধে পুলিশ প্রশাসন এর প্রোএকটিভ হয়ে কাজ করা,দাঙ্গা প্রতিরোধে পুলিশ প্রশাসন এর পাশাপাশি জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ঐক্য বদ্ধ প্রয়াস জোরদারে উদ্যোগ গ্রহণ করতে আহবান জানানো হয়। দাঙ্গা, চুরি,মাদক, জুয়া বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এর উপর গুরুত্বারোপ করা হয়।
Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে