নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লাখাইয়ে প্রানীসম্পদ সেবাসপ্তাহ উপলক্ষে দিনব্যাপী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

লাখাইয়ে প্রানীসম্পদ সেবাসপ্তাহ উপলক্ষে দিনব্যাপী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। লাখাইয়ে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ) লাখাই উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বামৈ সরকারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টা থেকে দিনব্যাপী প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দুপুর ১১টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আযম এর সভাপতিত্বে ও ডাক্তার মোস্তাফিজুর রহমান মিশুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ, বিশেষ অতিথি বক্তব্য রাখেন লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ বন্দে আলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাহাদুল হাসান,মহিলা বিষয়ক কর্মকর্তা মুহিতুল ইসলাম মুহিত,সমবায় কর্মকর্তা দিপালী রানী পাল প্রমুখ । এসময় উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ রিপন সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব লাখাই শাখা,পারভেজ হাসান সভাপতি বাংলাদেশ সাংবাদিক জাতীয় সংস্থা লাখাই শাখা,এম ইয়াকুব হাসান অন্তর,সাধারণ সম্পাদক, লাখাই রিপোর্টাস ইউনিটি এবং দৈনিক তরফবার্তার লাখাই প্রতিনিধি জুবায়ের আহমেদ। প্রদর্শনীতে আসা খামারী বামৈ গ্রামের সোহেল মিয়া বলেন,আমি লেখা পড়া করে চাকরির সন্ধান না করে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছি, একটি গাভী দিয়ে শুরু করে বর্তমানে ১৮টি গাভীর মালিক,সবচেয়ে বড় গাভী হলিস্ট্রিয়ান পিজিয়ান গাভিটি প্রতিদিন ২২ লিটার দুধ সহ মোট ৭৫ লিটার দুধ দেয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আযম জানান, প্রদর্শনীতে গাভী, ছাগল, ভেড়া, পোল্ট্রি, গৃহপালিত পশুপাখি, প্রাণিজাত পণ্য, প্রাণিসম্পদ প্রযুক্তিসহ ২১টি স্টল অংশগ্রহণ করে। তিনি আরও জানান, প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে- প্রাণিসম্পদের উৎপাদনবৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নতজাতের পশুপাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ ও বিজ্ঞানভিত্তিক লালন পালনের কৌশল অবহিত করা। প্রদর্শনী শেষে নির্বাচিত শ্রেষ্ঠ খামারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে