নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লাখাইয়ে রুপা আমনে পাখির উৎপাত, ফসল রক্ষায় গলদঘর্ম কৃষককুল।

লাখাইয়ে আগাম  জাতের রোপা আমন ধানে বিভিন্ন প্রজাতির পাখীর উৎপাত।ঝাঁকে ঝাঁকে পাখী রোপা আমনের ক্ষেতের ধান খেয়ে সাবার করে দিচ্ছে।বন্যার পানি সরে যাওয়ার পর যে জমিতে আগাম জাতের ধান যেমন সুগন্ধি জাত ও ২৮- জাতের ধান চাষ করা হয়েছিল সে সকল জমিতে ধান পাকতে শুরু করেছে।এ সকল জমির পাঁকা ও আধাপাঁকা ধান ঝাঁকে ঝাঁকে চড়ুই,বাবুই সহ বিভিন্ন ধরনের পাখি তা খেয়ে সাবার করে দিচ্ছে।এদিকে কৃষকের স্বপ্নের এ সোনালী ফসল পাখীর হাত থেকে রক্ষায় প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে।কোন কোন কৃষক জমিতে জাল দিয়ে ঘেরাও করে, কেউবা টিনের সাহায়্যে উচ্চ শব্দ সৃষ্টি করে আবার কেউবা জমিতে রীতিমতো পাহারা বসিয়ে পাখী থেকে ফসল বাঁচাতে ব্যস্ত। উপজেলার মোড়াকড়ি ইউনিয়নের মোড়াকড়ি গ্রামের পশ্চিমমাঠে প্রায় শতাধিক বিঘা জমিতে চলতি বছর আগাম জাতের ২৮- জাতের ধান চাষ হয়েছে বলে স্থানীয় কৃষকদের সূত্রে জানা যায়।সরজমিন পরিদর্শনে ও ভুক্তভোগী কৃষকদের সাথে আলাপকালে জানান আমাদের এ মাঠের ধান আগাম রোপন করায় জমির ধান পাঁকতে শুরু করেছে।এরই মধ্যে বিগত এক সপ্তাহ যাবৎ ভোরবেলা থেকে দুপুর ১০/১১ এবং বিকেল ৩/৪ টা থেকে সন্ধে অবধি ঝাঁকে ঝাঁকে চড়ুই ও বাবুই পাখী এসে জমির ধান সাবার করে দিচ্ছে।আমরা ভোরবেলা থেকে সন্ধে পর্যন্ত পাখি তাড়াতে ব্যস্ত রয়েছি।ধান কাটার উপযোগী হওয়ার পূর্ব পর্যন্ত এ অবস্থা চলতে থাকবে।পরিদর্শনকালে দেখা যায় কৃষকরা জমিতে পাখীর আক্রমন থেকে রক্ষায় টিনের মাধ্যমে বাজনা বাজিয়ে,জাল দিয়ে বেড়া দিয়ে পাখি তাড়াচ্ছে।এ ব্যাপারে মোড়াকড়ি গ্রামের ভুক্তভোগী কৃষক শাহাবুদ্দিন,আরব আলী,এনু মিয়া,হাজী গোলাপ মিয়া জানান আমাদের এ মাঠে শতাধিক বিঘা জমির ধান পাঁকতে শুরু করেছে কিন্তু হঠাৎ এ পাখীর আক্রমনে আমরা ফসল বাঁচাতে ব্যতিব্যস্ত।সারাক্ষণ পাহারা দিয়েও শেষ রক্ষা হবে কিনা জানিনা।এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার জানান পাখীর খাদ্য সংকটের কালে আগাম জাতের ও সুগন্ধি জাতের ধানে পাখীর আক্রমন হয়ে থাকে।এথেকে উত্তোরনে জমি নেট জাল দিয়ে মুড়িয়ে দিলে পাখীর  উৎপাত থেকে ফসল রক্ষা করা যাবে।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৪ ঘন্টা ৩ মিনিট আগে