বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী ‎সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর ফের আত্মসমর্পণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহ লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪৫ হাজারের বেশি পশু, চাহিদার তুলনায় উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বাংলাদেশের প্রতিদিন ৩০ মন খিরেই বিক্রি করে অভয়নগরে তাক লাগিয়ে দিলেন সফল চাষি বুলবুল গাজী

মহাসমারোহে শুরু মালেকশাহ হুজুরের ২৬তম বার্ষিক ওরস ও ফাতেহা

ছবি- ভক্ত-আশেকানদের পদচারণায় মুখর কুতুব শরীফ দরবার। 

কক্সবাজারের  কুতুবদিয়ায় হযরত শাহ আব্দুল মালেক আল কুতুবী’র ২৬তম বার্ষিক ফাতিহা ও ওরশ শরীফ  (২৯ ও ৩০জানুয়ারী ২৬) দুই দিনব্যাপী এ আয়োজনের  মূল আনুষ্ঠানিকতা মহাসমারোহে শুরু হয়েছে। আধ্যাত্মিক এই মিলনমেলায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত  থেকে লাখো ভক্ত-আশেকানরা আসতে শুরু করেছে  দরবারে।

প্রধান দিবস (৩০ জানুয়ারি ২৬)শুক্রবার আখেরি মুনাজাতের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা শেষ হবে। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, শৃঙ্খলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত পরিচালনা করবেন কুতুব শরীফ দরবারের  সাজ্জাদানশীন হযরত মওলানা শাহাজাদা শেখ ফরিদ (ম.)।

ওরস সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কুতুব শরীফ দরবারের এন্তেজামিয়া কমিটির  তত্ত্বাবধানে এবং স্থানীয় প্রসাশনের  উদ্যোগে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে পুরো এলাকা। স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা এবং ভিডিও চিত্র ধারণের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা।এদিকে,ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে সেচ্ছাসেবী, ভোলান্টিয়ার সহ পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আগত মেহমানদের সুবিধার্থে খাবার, তবুরুক,আবাসন ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে  প্রয়োজনীয় ওষুধসহ মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

বার্ষিক ফাতিহা উপলক্ষে পবিত্র খতমে কোরআন, হামদ, নাত ও ক্বিরাত প্রতিযোগিতা, মালেক শাহ হুজুরের জীবন ও কর্ম, এবং তাসাউফ ভিত্তিক আলোচনা ও সিরাত মাহফিল মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

Tag
আরও খবর
কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু

৪ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে



কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই

২০ দিন ৮ ঘন্টা ১৭ মিনিট আগে



বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত

৮৪ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে