নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুতুবদিয়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ

ছবি-কুতুবদিয়ায় গণসমাবেশে বক্তব্য রাখছেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।


 কক্সবাজারের কুতুবদিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি ২৫) ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কুতুব‌দিয়া উপজেলার সভাপতি মাওলানা মোহাম্মদ ইদ্রিস এর সভাপতিত্বে উপজেলা গেইটে বিকালে আয়োজিত গণসমাবেশে  ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর শায়খুল হাদীস মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই  প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দেশে স্বাধীনতার ৫৪ বছর পরেও কোন সরকারই সাম্য রক্ষা করতে পারেনি। ইসলামি নীতি আদর্শের বাইরে কোন শান্তি আসতে পারেনা। কাজেই সব মার্কা দেখা শেষ, হাতপাখার বাংলাদেশ।

এসময় তিনি আরোও বলেন,বিগত কোন সরকারই বৈষম্য দূর করতে পারেনি,বৈষম্য দূর করতে ভারত থেকে পাকিস্তানের সৃষ্টি হয়। পাকিস্তান থেকে ১৯৭১ সালে বাংলাদেশ নামের একটি রাষ্ট্রের সৃষ্টি হয়। সেই বৈষম্যের কারণে ৫ আগস্টের সৃষ্টি হয়। কিন্তু ৫ আগস্ট যে উদ্দেশ্যে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে ছাত্র-জনতা শহীদ হয়েছেন সে উদ্দেশ্য পূরণ হয়নি।এখনো দখলবাজি, চাঁদাবাজি চলছে। জনসাধারণকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই দেশের মানুষের মাঝে বৈষম্য থাকবে না। প্রত্যেক মানুষের সমান অধিকার থাকবে। এর জন্য প্রয়োজনে আবারও আন্দোলন করব।এই দেশ মুসলমানদের, কিন্তু অধিকার সবার। 

এতে, গণসমাবেশে  অন্যান্যদের মাঝে  মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, মুহাদ্দিস আমিরুল ইসলাম, ইসলামি ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সাবেক সভাপতি মাওলানা মুস্তাফিজুল হক চৌধুরী, ইসলামি আন্দোলন মহেশখালী দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিন মুফতি নুরুল্লাহ সিকদার, মাওলানা শামসুল হক কাসেমী, মাওলানা আলী আজগর, মাওলানা ইয়াহিয়া সাঈদ, জুনাইদুল হক আরমান, এইচ এম. এম. শাহজাহান কুতুবী, মাওলানা নুরুল ইসলাম আজিজি, মুহাম্মদ ইয়াছিন আরফাত, মাওলানা হেলাল উদ্দিন, মোহাম্মদ বেলাল হোছাইন, মোহাম্মদ শরীফ, মাওলানা শাহজাহান কুতুবীসহ  প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে উপজেলা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা গেইটে সমবেত হয়।

পরে পীর চরমোনাই রাতে ধুরুং হাই স্কুল এন্ড কলেজ স্টেডিয়ামে বাংলাদেশ মুজাহিদ কমিটি আয়োজিত ওয়াজ মাহফিল ও হালাকায়ে জিকিরে যোগদান করেন।

Tag
আরও খবর