নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুতুবদিয়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রেজাউল হাসান

ছবি-  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রেজাউল হাসান।

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. রেজাউল হাসান। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২৫) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে, তিনি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। 

৩০ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদারপাড়ার বাসিন্দা আবদুল মাবুদ সিকদার ও মোতাহেরা বেগমের সন্তান। শিশু বিশেষজ্ঞ হিসেবে উপজেলা জুড়ে তাঁর সুনাম রয়েছে।

নিয়োগ পাওয়ার পর ডা. রেজাউল হাসান বলেন, ‘আমার জন্মভূমি কুতুবদিয়া একটি অবহেলিত জনপদ। এখানকার মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনাই আমার লক্ষ্য।তিনি  দায়িত্ব পালনে উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং চাহিদা অনুযায়ী সবধরনের সেবা প্রদানের আশ্বাস দেন।

Tag
আরও খবর