নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রেমের টানে বিয়ের আসর থেকে পালিয়ে গেল কনে

               প্রতীকি ছবি।

একটি সাজানো বিয়ের মঞ্চ, শোভাময় আলোকসজ্জা, আর অতিথিদের কোলাহলে মুখরিত বরপক্ষের বাড়ি। সব ঠিকঠাক। অপেক্ষা শুধু কনে আসার। কিন্তু সেই অপেক্ষা চিরতরে থেমে গেল একটি চমকপ্রদ ঘটনায়—কনে পালিয়ে গেল তার সত্যিকারের ভালোবাসার মানুষের সঙ্গে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়। ফজরের আজানের পর থেকেই বরপক্ষ ব্যস্ত ছিল বিয়ের আয়োজন নিয়ে। গরু জবাই, রান্নার আয়োজন, অতিথিদের আপ্যায়ন—সবই চলছিল দারুণ উৎসাহের সঙ্গে। কিন্তু সকাল দশটার দিকে খবর আসে, কনে নেই। সে বাড়ি থেকে বের হয়ে গেছে তার প্রেমিকের সঙ্গে।

কনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মেয়েটি বহুদিন ধরেই তার প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়িত ছিল। কিন্তু পরিবারের চাপে অন্য জায়গায় বিয়ে ঠিক করা হয়। কনে তার মনের কথা পরিবারের কাউকে বলতে পারেনি। অবশেষে বিয়ের দিন সে তার প্রেমিকের হাত ধরে পালানোর সিদ্ধান্ত নেয়।

কনের বাবা, যিনি পেশায় একজন রিকশাচালক, ঘটনার পর ভেঙে পড়েন। তিনি বলেন, “আমার মেয়ে যে এমন কিছু করবে, ভাবতেই পারিনি। আমি গরিব মানুষ। পাড়া,প্রতিবেশীদের কাছ থেকে দেনা নিয়ে,  সারা জীবনের জমানো টাকা খরচ করে বিয়ের আয়োজন করেছিলাম।অন্যদিকে বরপক্ষ এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ। তাদের মান-সম্মানহানির অভিযোগ নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছে যান। অবশেষে দুই পরিবারের আলোচনায় বিয়েটি মিটমাট করা হয়।এই ঘটনা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


 

Tag
আরও খবর