নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সন্তানকে সুশিক্ষা দিন, মানুষ করে গড়ে তুলুন

সন্তানকে শিক্ষিত করতে গিয়ে অনেক অভিভাবক সন্তানকে সুশিক্ষা দিতে ভুলে যান, মানুষ হওয়ার শিক্ষা দিতে ভুলে যান। যার ফলে তৈরি হয় শিক্ষিত অমানুষ।সন্তানকে অন্যের সঙ্গে সাক্ষাৎ করতে শেখান। একা বড় হওয়ার জন্য অনেক বেশি লজ্জা ভাব দেখা যায়। এটা দূর করানো অভিভাবকের কাজ। এমনটা না করা হলে সব ক্ষেত্রে পিছিয়ে পড়বে আপনার সন্তান। কারো সাথে দেখা হলে কিভাবে কথা শুরু করতে হবে সেই শিক্ষাটা দিন। আর বাকিটা সে নিজে থেকে শিখে নেবে।অন্যের কথা শোনার মানসিকতা তৈরি করুন। অনেক সন্তান প্রচুর কথা বলে তবে অন্যের কথা শুনেনা। সব সময় আলাপচারিতায় যে দুই পক্ষের হয়, তা শিক্ষা দিন।

ধন্যবাদ জ্ঞাপনের শিক্ষা দিন আপনার সন্তানকে। কেউ কিছু উপহার দিলে বা কোন কিছু সাহায্য করলে বা কোন উপকার করলে ধন্যবাদ বলতে বলুন। এই ভদ্রতা ছোট থেকে শেখা খুব দরকার।আজকাল সকলেরই ফোনের উপর ভরসা। তাই কারো খবর নিতে হবে কিংবা জরুরী কাজে সবার ভরসা মোবাইল। ফোনে কিভাবে কথা বলতে হয়, কেউ ফোন করলে কেমন করে উত্তর দিতে হয় কিংবা নিজে কোথাও ফোন করলে কিভাবে ফোনে কথা বলতে হয়, এই শিক্ষা দিন। এটাও ভদ্রতার মধ্যে পড়ে।মাসে দু বা একবার রেস্তোরা বন্ধু বা পরিজনের সাথে গেট টুগেদারের আয়োজন হয়ে থাকে। এমন জায়গায় কেমন আচরণ করা উচিত শিক্ষা দিন।

আরও খবর