নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলে কুতুবদিয়ার আরিফ ও তানজিল

        ছবি-  কুতুবদিয়ার আরিফ ও তানজিল।

মো.আজিজুল হক আজিজ,কুতুবদিয়া: পাকিস্তানে বসতে যাওয়া ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল আগামী ২০ নভেম্বর পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। বেশ কয়েকটি পরিবর্তন এনে আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।এবার বাংলদেশ দলের নেতৃত্বে দিবেন কক্সবাজার জেলার  কুতুবদিয়া দ্বীপের সন্তান আরিফ উল্লাহ। সে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট দলে খেলে আসছে। কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের জুলেখার পাড়া গ্রামের সাবেক এমইউপি নুরুল ইসলামের কনিষ্ঠ সন্তান।

বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে রয়েছেন দ্বীপের আরেক অভিজ্ঞ অলরাউন্ডার একই গ্রামের তানজিলুর রহমান। পেশায় প্রাথমিকের শিক্ষক ও দলের সাবেক অধিনায়ক তানজিল দলে খেলবেন বি-১ ক্যাটাগরিতে।

আগামী ২৩ নভেম্বর শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে তাদের মাঠের লড়াই। দেশের হয়ে খেলতে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডে বিভিন্ন সিরিজসহ তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে তাদের।

স্পেশাল টাইগারদের নতুন অধিনায়ক আরিফ বলেন, ‘অধিনায়ক হওয়ার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। আসন্ন বিশ্বকাপে আমি এই দায়িত্ব দারুণভাবে উপভোগ করবো। আমাদের দলে কয়েকজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। গত কয়েক বছর ধরে আমরা দুর্দান্ত পারফর্ম করছি, সেরাদের সঙ্গে আমরা লড়াই করতে পারি।গত বিশ্বকাপে আমরা দুর্ভাগ্যজনকভাবে শক্তিশালী ইন্ডিয়ার কাছে হেরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য ট্রফি অর্জন।এজন্য দেশ ও জেলাবাসীর কাছে দোয়া চাই।

উল্লেখ্য, জীবনসংগ্রামে দৃষ্টিপ্রতিবন্ধীদের অনুপ্রেরণা জোগাতে ১৯২২ সালে অস্ট্রেলিয়ায় এই খেলার প্রবর্তন হয়। নিয়ম কানুন স্বাভাবিক ক্রিকেটের মতো হলেও বোলিংয়ে বিস্তর তফাৎ রয়েছে। একাদশে চারজন সম্পূর্ণ অথবা আংশিক দৃষ্টিপ্রতিবন্ধী খেলেন।

Tag
আরও খবর