নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুতুবদিয়ায় জাতীয় ইঁদুর দমন অভিযান পালিত


মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া : কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় ইঁদুর দমন অভিযান পালিত হয়েছে। বুধবার(৬নভেম্বর ২০২৪) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুতুবদিয়ার উদ্যোগে জাতীয় ইঁদুর দমন অভিযান উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।

উক্ত আলোচনা সভায় কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবীসহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ইঁদুর আমাদের জাতীয় শত্রু। এক জোড়া ইঁদুর এক বছরে ২ হাজারটি বাচ্চা জন্ম দিতে পারে। বাচ্চা জন্মের ৪৮ ঘন্টার মধ্যে আবারগর্ভধারণ করতে পারে। ইঁদুর বই-পুস্তক, কাপড়-চোপড়, বালিশ, ধান, গম,ভূট্টার ফসল,পানির সেচ নালা, খড়, ব্যাগ ইত্যাদি কেটে নষ্ট করে। বছরে ইঁদুর ৫০ লক্ষ মেট্রিকটন খাদ্যশস্য নষ্ট করে। ইঁদুর ৬০ ধরনের রোগ চড়াই। তাই ইঁদুর দমনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

Tag
আরও খবর