দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপ-আঞ্চলিক চ্যাম্পিয়ন কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ


জাতীয় গ্রীস্মকালীন আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুতুবদিয়া কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ।সোমবার (২১ অক্টোবর) চট্টগ্রাম কাজেম আলী স্কুল এন্ড কলেজ মাঠে ৫১তম গ্রীষ্মকালীন আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা কাবাডি (বালক) উপ-অঞ্চল পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় চট্টগ্রাম জেলা দল ও কক্সবাজার জেলা দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কক্সবাজার জেলা দল ২৬-২৪ পয়েন্টের ব্যবধানে চট্টগ্রাম জেলা দলকে পরাজিত করে চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হয় কক্সবাজার জেলা  কাবাডি দল।প্রতিযোগিতায় কাবাডি (বালক) উপ-অঞ্চল পর্যায়ে ফাইনাল খেলায় চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাদাত হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বিগত কয়েক বছর থেকেই কাবাডিতে জেলা পর্যায়ে আমরা টানা ৫ম বার চ্যাম্পিয়ন হয়ে আসছি। এবার উপ-অঞ্চল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছি।তিনি আরও জানান, আগামী ২৩ অক্টোবর সিলেটে আঞ্চলিক পর্যায়ে চট্টগ্রাম বিভাগের হয়ে কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ দল অংশগ্রহণ করার জন্য রাতেই সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আমার শতভাগ আশা ও বিশ্বাস বকুল অঞ্চল( সিলেট,চট্টগ্রাম ও কুমিল্লা নিয়ে গঠিত) পর্যায়েও আমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবো।

এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদাত হোসেন বলেন, কাবাডিতে উপ-অঞ্চল পর্যায়ে চট্টগ্রাম বিভাগে কুতুবদিয়া উপজেলার কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়ে কুতুবদিয়া উপজেলাবাসীর জন্য সুনাম অর্জন করেছে। তিনি খেলার সাথে সংযুক্ত খেলোয়াড়, কর্মকর্তা ও অধ্যক্ষসহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীদের প্রতি কৃতজ্ঞচিত্তে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান।

কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ ফুটবল দল ৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে রানারআপ হয়।

Tag
আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে