দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

দেশ সংস্কারে আলেমদেরও আন্দোলন করতে হবে- সাবেক সাংসদ এএইচএম হামিদুর রহমান আজাদ


মো.আজিজুলহক আজিজ, কুতুবদিয়া:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালীর সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশ সংস্কারের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতোই দেশের প্রতিটি স্থানে আলেমদেরকে আন্দোলন করতে হবে। দেশে আলেমদের কোন মান-মর্যাদা ছিল না।আলেম সমাজকে ধ্বংস করার চেষ্টা করে ছিল আওয়ামী লীগ সরকার। দেশের প্রতিটি স্থানে আলেমদের মূল্যায়ন করতে হবে। আলেম ওলামাদের পাশে থাকতে হবে। কাউকে ভয় করে সঠিক পথ থেকে বিরত থাকা যাবে না। আলেম ওলামা নবীদের ওয়ারিশ, নবীর ওয়ারিশের দায়িত্ব তারা যথাযথ নিষ্ঠার সাথে পালন করবে।

শনিবার (১৯অক্টোবর ২০২৪)বিকেলে কক্সবাজারের কুতুবদিয়ায়  ইলহাম কমিউনিটি সেন্টারে ওলামা মাশায়েখ'র মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশের প্রতিটি দপ্তরকে ধ্বংস করে দিয়েছে। দেশের যে যে স্থানে ধ্বংস করেছে সেই জায়গা গুলোকে আবারও সংস্কার করতে হবে।  গত ১৫ বছর জামায়াত ইসলামের উপর জুলুম-নির্যাতন করেছে। জামায়াত ইসলামের নেতাকর্মীদের বাড়িতে আসতে দেয়নি। মানুষের সমস্ত অধিকার হরণ করে নিয়ে ছিল। আমাদের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে আইন আদালতকে ব্যবহার করে বিচারের মাধ্যমে হত্যা করেছে। 

মাওলানা অধ্যক্ষ আবু মুছার সভাপতিত্বে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কক্সবাজার ওলামা- মাশায়েক পরিষদের সভাপতি মাওলানা শফিউল হক জিহাদি,  বাংলাদেশ জামায়াত ইসলামী কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি আ.স.ম শাহরিয়ার চৌধুরী, বাংলাদেশ জামায়াত ইসলামীর কক্সবাজার জেলার কর্মপরিষদের সদস্য জাকির হোসাইনসহ প্রমুখ।এতে উপজেলার অনেক আলেম ওলামা ও বিভিন্ন মসজিদের ইমাম, খতিব উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে