নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ার মিরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দোকান ভাংচুর ও লুটপাট।

কুষ্টিয়ার মিরপুরে আধিপত‌্য নি‌য়ে বিএনপির দুই পক্ষের ম‌ধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ঈগল চত্বরে সাবেক এমপি শহিদুল ইসলাম ও বিএনপি নেতা ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। এই ঘটনার জের ধরে মিরপুর তহ বাজারের মুরগীর ব্যাবসায়ী রকিব উদ্দিনের ব্যাবসা প্রতিষ্টানে হামলা চালায় প্রতিপক্ষরা। এসময় হামলা কারীরা ওই ব্যাবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর করে। সিসি টিভি ক্যামেরা এবং তার রিসিভার খুলে নিয়ে যায়। নিয়ে যায় দুটি মুরগী পরিস্কার করা ম্যাশিন এবং নগদ টাকা।

এবিষয়ে জানতে চাইলে ব্যাবসায়ী রকিব উদ্দিন জানান, মঙ্গলবার মিরপুরের বড় হাট। ওই দিন অনেক বেশি বেচাকেনা হয়। আমরা শুনলাম উপজেলার ওই দিক মারামারি হচ্ছে। হঠাৎ কিছু লোকজন এসে আমার দোকানে হামলা চালায়। এসময় দোকানের ব্যাপক লুটপাট চালায়। নগদ টাকা সহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায় তারা। থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্চে বলে জানিয়ে , এঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন রকিব।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, এখনো সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ব্যাবসা প্রতিষ্টানে হামলা এবং লুটপাটের কোন অভিযোগ আমাদের কাছে এখনো কেউ দেয় নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে



কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

১৪ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে