নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া গড়াই নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে শেখ রাসেল সংযোগ সেতুর পূর্ব পাশে গড়াই নদীতে গোসল করতে নেমে মোঃ তারেক (২২) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। ২০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২ টায় কুষ্টিয়া শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে গোসল করতে নামেন তিনি। এখন পর্যন্ত উদ্ধারে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।


নিখোঁজ মোঃ তারেক হরোলা টাকিমারা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে তিনি কাজ করতেন। চাকরির সুবাদে তিনি ফ্যামিলি নিয়ে ঢাকা থাকতেন।


কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২ টায় শ্বশুর বাড়িতে এসে ফুটবল খেলা শেষ করে বাড়ির পাশে ছোট শালা শিশিরকে নদীর পাড়ে বসিয়ে রেখে নদীতে গোসল করতে নামেন। গোসল করতে নেমে হঠাৎ তলিয়ে গেলে তার আর খোঁজ পাওয়া যায় না ডুবে যায়।


খবর পেয়ে দুপুরের মধ্যেই স্থানীয় ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায়। তবে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কোন ডুবুরি না থাকায় নদীতে মাছ ধরা কিছু ডুবুরি দিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।


ঘটনাস্থল থেকে নিখোঁজ তারেকের শালা বলেন, আমি আর আমার দুলাভাই একসাথে নদীতে এসেছি। আমার দুলাভাই আমাকে নদীর পাড়ে বসিয়ে রেখে গোসল করতে নামে।আমার দুলাভাই আমাকে বলে দেখবা আমি পানির নিচ থেকে মাটি তুলে আনবো তাই বলে ডুব দিলে আর ওঠে না আমার দুলাভাই।


তারেকের শশুর বলেন, আমার মেয়ের দুইমাস আগে বিয়ে হয়েছে। আমার জামাই চাকরির সুবাদে ঢাকা থাকে। এই প্রথম বুধবার আমার জামাই আমার বাড়িতে বেড়াতে আসছে। আমার জামাই আমার ছেলেকে নিয়ে গোসল করতে আসে। পরে আমার ছেলে গিয়ে আমাকে খোঁজ দেয় যে আমার জামাই ডুবে গেছে।


কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আলম জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমরা খোঁজাখুঁজি করেছি। আমাদের ডুবুরি না থাকায় আমরা খুলনায় ডুবুরিকে ফোন দিয়েছি তারা পথিমধ্যে আসছে। এখন স্থানীয় যারা মাছ ধরে তাদের দিয়ে খুজাখুজি করানো হচ্ছে।


Tag
আরও খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে



কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

১৪ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে