নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা'

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত এমপি মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি এখন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নেই। ভ্রান্ত রাজনীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ধীরে ধীরে এই দলটা সন্ত্রাসী ও জঙ্গি দল হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। আর যে কোন সন্ত্রাসী এবং জঙ্গি কর্মকাণ্ড কঠোরভাবে দমন করাই হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করা হয়েছে, নতুন সরকারের প্রথম কাজ হবে দেশের মধ্যে এ ধরনের জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে কঠোরভাবে দমন করা।

৮ জানুয়ারি, সোমবার সকাল ১০টায় কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, এই নির্বাচন নিয়ে দেশি-বিদেশিদের মধ্যে অনেক মিথ্যাচার এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এর বিরুদ্ধে অবস্থান নেয়ার চেষ্টা করা হয়েছিল এবং এর মূল কাজটি করেছিল বিএনপি ও জামায়াত।

তিনি আরো বলেন, গতকালের (৭ জানুয়ারি) নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী যা বলেন তিনি তা করেন। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশি-বিদেশি আর কারোর কোন কিছু বলার থাকবে না।

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, সধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে



কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

১৪ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে