নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া প্রেসক্লাবে দৈনিক ভোরের চেতনার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র পিনু-খোকন কনফারেন্স রুমে বুধবার বেলা ১১টায় আলোচনা সভা/কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় দৈনিক ভোরের চেতনা পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি জুয়েল রানার সভাপতিত্বে ও বিশেষ প্রতিনিধি সাইফ উদ্দীন আল-আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, প্রধান বক্তা কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজ্বী রাশেদুল ইসলাম বিপ্লব,বিশেষ অতিথি কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য জাহিদুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান,বিশেষ বক্তা সাপ্তাহিক মুকুর পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম। এদিকে আমন্ত্রিত অতিথিরা বলেন দৈনিক ভোরের চেতনা পত্রিকাটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হয়ে কাজ করে চলেছে,আমরা আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোহাম্মদ শফিকুল ইসলামের সম্পাদনায় পত্রিকাটি দেশের এবং দশের অধিকার রক্ষায় ব্যাপক ভুমিকা রাখবে। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মৃধা পলাশ,কোষাধ্যক্ষ ইমরান হাসান পাপ্পু,প্রচার সম্পাদক চাঁদ আলী।কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র দপ্তর সম্পাদক ওয়ালিদুজ্জামান শুভ,প্রচার সম্পাদক এইচ,এম, বেলাল,নির্বাহী সদস্য কেএম শাহীন রেজা,সদস্য টুটুল, আশরাফুল ইসলাম, আরিফ খন্দকার,নাসির উদ্দিন,সায়েম আহমেদ,নুসরাত জাহান ওরিন, স.ম.লাভলু,ভোরের চেতনা রিপোর্টার তাওসিফুর রহমান প্রমুখ। এছাড়াও কুষ্টিয়ার সর্বস্তরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ ছিলেন।

Tag
আরও খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে



কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

১৪ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে