নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দিনের ভোট রাতে বাক্সে ভরে আ.লীগ ক্ষমতায় এসেছে : রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ( চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দিনের ভোট রাতে বাক্সে ভরে আ.লীগ ক্ষমতায় এসেছে। দূর্নীতির মাধ্যমে দেশের জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে কানাডায় বেগম পাড়া তৈরী করেছে এই সরকারের নেতারা। এই দেশটা ধ্বংস হবে, ইসলাম ধ্বংস হবে, মানবতা বিপন্ন হবে ; আর আমরা বসে বসে দেখবো, এটা হতে পারে না। এইসবের পরিবর্তন আমাদেরকেই করতে হবে। 



বুধবার (৩০ আগস্ট) বিকেলে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরী মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন তিনি।


জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর আরও বলেন, অবৈধভাবে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার নিজেরা নিজেদের মতো সংবিধান তৈরি করেছে, তাদের সুবিধা মতো বানানো সংবিধানে ভোট হবে, এটা আমরা মেনে নিব না। সরকারে থেকেই তারা নির্বাচন করতে চাই। তাদের বানানো সংবিধান আজকে মানুষের অশান্তি তৈরি করছে। তাদের সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। এই সংবিধান আমরা চাই না। এই অবৈধ সরকার আমরা চাই না, মানি না। 


চরমোনাই পীর আরও বলেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরন করে দিনের ভোট রাতে বাক্সের ভিতর ঢুকিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আমরা এই সরকারকে বলি অবৈধ সরকার। অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত আমরা মেনে নিব না। বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে। নিরপেক্ষ জাতীয় নির্বাচন না দিলে এ দেশের ওলামাদের ঐক্যবদ্ধ থাকতেও আহবান জানান চরমোনাই পীর। 



ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আহাম্মদ আলীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমীর ও প্রেসিডিয়াম সদস্য হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহা: আরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী প্রমুখসহ জনসভায় বক্তব্য রাখেন ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা।

Tag
আরও খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে



কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

১৪ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে