নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তরুণ প্রজন্মের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে কুড়িগ্রাম সফর করলেন কেন্দ্রীয় সমন্বয়করা


গণঅভ্যুথানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্ণীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কুড়িগ্রামে ছাত্র নাগরিকের সাথে বৈষম্যবিরোধী কেন্দ্রীয় সমন্বয়কদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


এতে বৈষম্য ও দুর্ণীতিমুক্ত দেশ গড়তে কুড়িগ্রাম জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার মতামত নেন কেন্দীয় সমন্বয়করা।


জেলায় জেলায় সফর উপলক্ষে সোমবার রাতে কুড়িগ্রামে আসেন আবু সাইদ লিয়ন, তারিকুল ইসলাম, রকিব মাসুদ, এস আই শাহিন, মুনতাহিনা মাহজামিন মোহনা,আব্দুল মুলঈম, মিশু আলী সুহাস, মো: জহির রায়হান, ফিজাদুর রহমান দিবস, সুমন বসনিয়া, সজিব ইসলাম, আব্দুর রফিকের ১২ জন কেন্দ্রীয় সমন্বয়কের একটি দল।


সকালের দিকে তারা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে কথা বলেন তারা। পরে বিকেলে কলেজ মাঠে ছাত্র-জনতার মুখে সরকারি বিভিন্ন দপ্তরে অনিয়ম, দুর্ণীতি ও আশা আকাংখার কথা শোনেন তারা।


কেন্দ্রীয় সমন্বয়ক  মুনতাহিনা মাহজামিন মোহনা ও মিশু আলী সুহাস জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯টি প্রতিনিধি দল দেশের প্রতিটি  জেলা ও বিভাগগুলোতে সফরে বের হয়েছে। এর উদ্দেশ্য হলো গত ৫ আগষ্টের গণ অভ্যুত্থানে দেশের প্রতিটি স্তরের মানুষ সব জায়গা থেকে অংশগ্রহণ করেছে।  পরবর্তীতে বন্যাসহ বিভিন্ন পরিস্থিতিতে এসব মানুষের কাছে পৌছানো সম্ভব হয়নি, তাদের কথা শোনা সম্ভব হয়নি।  গণ অভ্যুথানে অংশ নেয়া ছাত্র-জনতার দাবি ও প্রত্যাশা জানাই এই সফরের উদ্দেশ্য। স্বৈরাচার পতনের পর যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশে তরুণ প্রজন্মের প্রতাশা ও দাবিগুলো কি সেগুলোর ভিত্তিতে নতুন বাংলাদেশের কার্যক্রম পরিচালনা করাই এই সফরের উদ্দেশ্য  বলে জানান সমন্বয়করা।


আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে