নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামে বিশ্ব উচ্চরক্তচাপ দিবস পালিত



“নিখুঁতভাবে আপনার রক্তচাপ পরিমাপ করুন,  নিয়ন্ত্রণ করুন, দীর্ঘদিন বাঁচুন" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বিশ্ব উচ্চরক্তচাপ দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় শনিবার বিকেল ৩ টায় এনসিডি কমিউনিটি হাসপাতাল কতৃপক্ষের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এনসিডি কমিউনিটি হাসপাতালের ব্যবস্থপনা পরিচালক মন্জুশ্রী সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বি.এম.এ) কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: লোকমান হাকিম। 

নওগা জেলার সিভিলসার্জন ডাঃ মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উচ্চরক্তচাপ বিষয়ে বিশদভাবে আলোচনা করেন,  ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ, ডায়াবেটোলজি ও অ্যাজমা ফিজিশিয়ান এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ অজয় কুমার রায়। 

এসময় তিনি  উপস্থিত রোগী ও তাদের স্বজনদের উদ্দেশ্যে নন কমিউনিক্যাল ডিজিজ  উচ্চরক্তচাপ থেকে পরিত্রাণ পেতে করণীয় যেমন : অতিরিক্ত ওজন হ্রাস করা, নিয়মিত শরীরচর্চা হাঁটাহাঁটি  করা, প্রতিদিন ৬ - ৮ ঘন্টা ঘুমানোর অভ্যাস করা , বেশি করে শাকসবজি ও ফলমূল গ্রহন করা এবং চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ সেবন করার কথা বলেন।  এছাড়া  অতিরিক্ত লবন যুক্ত খাবার বর্জন, ধুমপান ও এ্যালকোহল পরিহার , চর্বি এবং মশলা যুক্ত খাবার  বর্জন সহ চিকিৎসকের পরামর্শ ব্যাতিত ও অনিয়মিত ওষুধ সেবন থেকে বিরত থাকা পরামর্শ দেন তিনি। 

অন্যান্যের মধ্যে এসময় ডা: লোকমান হাকিম, ডা: মো: নজরুল ইসলাম, মন্জুশ্রী সাহা, ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ আরিফুল ইসলাম,ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এসিস্ট্যান্ট সেলস্ ম্যানেজার কে এম আনিসুজ্জামান বক্তব্য রাখেন। 

 

আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে