দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কুড়িগ্রামে চরাঞ্চলের শিশুদের মাঝে নতুন করে আশার আলো ছড়াচ্ছে মন রঙের পাঠশালা




কুড়িগ্রামের সীমান্তবর্তী অঞ্চল ও চরাঞ্চলের শিশুদের মাঝে নতুন করে আশার আলো ছড়াচ্ছে মন রঙের পাঠশালা। 



জানা গেছে,বর্তমানে মন রঙের পাঠশালা ২৫ টি স্কুলের সাথে যুক্ত হয়ে ৩৫০০ এর বেশি শিশুকিশোর কিশোরীদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের অধিকার, সুরক্ষা, যৌন হয়রানী ও নিপিড়ন সচেতনতা, সৃজনশীলতা, মেধা-মনন, মানবিকতা ও বাল্য বিবাহ প্রতিরোধে বিশেষ ভুমিকা রেখে চলছে। 


 সংগঠনটির  কর্মসুচিগুলো অনেকটা ভিন্ন।

কখনো পাপেট নিয়ে আবার রঙ ও সেপ নিয়ে, আবার পেপার অরিগ্যামী, বাবেল নিয়ে আবার দেখতে পাওয়া যায় কেউ বা এস্ট্রোনাট হিসাবে দাঁড়িয়ে আছে, কেউ বা ডাক্তারের পোশাকে। যেহেতু প্রতিটি শিশুই কল্পনায় অনেক গল্প / স্বপ্নের জাল বুনতে ও বলতে পছন্দ করে। কল্পনা থেকেই সৃষ্টি হয় উদ্ভাবনী শক্তি  শিশুদের সেই কল্পরাজ্যে যুক্ত করতেই "হ্যান্ড পাপেট" গল্পের আসর করে থাকে এই সংগঠনটি । 


মন রঙের পাঠশালার সভাপতি শাহীন জানান , রঙের স্বীকৃতি হল ছোট বাচ্চাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্ঞানীয় উন্নয়নমূলক পদক্ষেপ, কারণ এটি বস্তুর স্বীকৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিশুদের বর্ণনামূলক ভাষা  ও দক্ষতা বৃদ্ধিতে  সাহায্য করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। যা

স্পষ্ট যোগাযোগ ও বোঝার জন্য উৎসাহিত করে ।


মন রঙের পাঠশালার প্রতিষ্ঠাতা অন্তু চৌধুরী জানান, কুড়িগ্রাম জেলার বিশেষ করে সীমান্তবর্তী ও চরাঞ্চলের এলাকা গুলোতে শিশুকিশোর কিশারীরা সব থেকে পিছিয়ে রয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। আগামীদিনের শিশুকিশোর কিশোরীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করে মানসিক সুসাস্থ্য ও মেধা বিকাশে কাজ করে চলছে মন রঙের পাঠশালা। 


আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে