নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী ও শাশুরী আটক

কচাকাটা থানা ( ফাইল ছনি)




কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় ঘুমন্ত অবস্থায় আলমগীর হোসেন (২৫) নামের এক স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠায় স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার (৩ সেপ্টেম্বর)  বিকালে উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামে।


 মামলার বিবরণে জানা গেছে,উপজেলার কচাকাটা ইউনিয়নের ঝিনঝিরা বালার চর গ্রামের মৃত জোসেন আলীর ছেলে আলমগীর হোসেন (২৫) এর সাথে কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সাহিনা বেগমের (১৮) ১ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর হতে তাদের মাঝে পারিবারিক কলহ চলে আসছিলো। গত শুক্রবার উভয় পরিবারের মধ্যস্থতায় কলহের নিরসন হয়। পরে ওইদিন সন্ধ্যায় স্ত্রীসহ শ্বশুর বাড়িতে বেড়াতে যায় আলমগীর। 


ঘটনার দিন শ্বশুর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া শেষে আলমগীর ঘুমিয়ে পড়ে। বিকাল সাড়ে চারটার দিকে অভিযুক্ত স্ত্রী ধারালো ব্লেড দিয়ে ঘুমিয়ে থাকা আলমগীরের লিঙ্গ কর্তণ করে। এসময় আলমগীরের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী মাদার ক্লিনিকে ভর্তি করান। পরে ওইদিন রাতেই আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে ০২ জনকে আসামী করে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত স্ত্রী সাহিনা বেগম ও শাশুড়ী শেফালী বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।  


কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে