নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুলিয়ারচর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা

অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২০ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৩০৮ টাকা ব্যয়ের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রাজস্ব বাজেট ধরা হয়েছে ৩ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার টাকা এবং উন্নয়ন বাজেট নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৩০৮ টাকা।

সোমবার (২৯ জুন) বিকেলে কুলিয়ারচর পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক বাজেট সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার ২০২৬-২০২৭ অর্থবছরের এ প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

বাজেট বক্তব্যে পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার বলেন, বাস্তবসম্মত পরিকল্পনা ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে বাজেট বাস্তবায়ন করা হলে পৌরবাসীর নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং কুলিয়ারচর পৌরসভার টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে।

প্রস্তাবিত বাজেটের তথ্য অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার ৩৬৮ টাকা, বিপরীতে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮৬ লাখ ৬২ হাজার ৫৫৫ টাকা। অন্যদিকে, সংশোধিত উন্নয়ন বাজেটে উন্নয়ন আয় নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৬০৮ টাকা।

নতুন অর্থবছরের বাজেটে পৌরসভার নিজস্ব রাজস্ব আহরণ বৃদ্ধি, সড়ক ও ড্রেনেজ অবকাঠামোর উন্নয়ন, জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়কবাতি স্থাপন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, ৪ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী এবং ১ ও ৯ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী মো. আবুল আহসান ভূইয়া, পৌর প্রশাসনিক কর্মকর্তা মিনহাজুল ইসলাম এবং পৌর হিসাবরক্ষক বিধান চন্দ্র দাস।

আরও খবর