নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ-৬ সংসদীয় আসনে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কিশোরগঞ্জ-৬ (ভৈরব -কুলিয়ারচর) সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাহেল এবং জনতার দল মনোনীত প্রার্থী নূরুল কাদের সোহেল তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। 

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন (২০ জানুয়ারি) মঙ্গলবার রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদন জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন তারা।সা

ইফুল ইসলাম সাহেল জানায়, ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী কিশোরগঞ্জ-৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব আতাউল্লাহ আমীন (রিকশা) কে মনোনীত করা হয়েছে। জোটের ঐক্য ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি ওই প্রার্থীর প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, জোটের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে আমি এবং আমাদের দল সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাইফুল ইসলাম সাহেলের মনোনয়ন প্রত্যাহারের ফলে কিশোরগঞ্জ-৬ আসনে ১০ দলীয় জোটের প্রার্থীর অবস্থান আরও সুসংহত হলো। জনতার দল মনোনীত প্রার্থী নূরুল কাদের সোহেলের প্রার্থীতা প্রত্যাহার করায়, এই আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হেবিয়েট নেতা মো. শরিফুল আলমের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন হবে এমনটাই মনে করছেন তারা।

আরও খবর