নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারী ও এক গ্রাম পুলিশসহ ৩ জন আহত হয়েছে।


বৃহস্পতিবার (২১নভেম্বর) দুপুরে উপজেলার উছমানপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।


কোনাপাড়া গ্রামের মৃত শাহ্ আলমের ছেলে উছমানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. সোহেল মিয়া (৩২) অভিযোগ করে বলেন, বুধবার (২০নভেম্বর) মাগরিবের নামাজের আগে তার ছেলে মো. তামিমুল ইসলাম রাবিব (১০) স্থানীয় মক্তবে আজান দিতে যায়। এসময় প্রতিবেশী প্রবাসী মো. খোকন ভূইয়ার ছেলে রাকিম (১৫) এর সাথে আজান দেওয়া নিয়ে ঝগড়া হয়। শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ওইদিন রাত ৭ টার দিকে প্রবাসী খোকন ভূইয়ার ছেলে সাকিন (২১) লোকজন নিয়ে ওই গ্রাম পুলিশের বাড়িতে হামলা করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনা মিমাংসার লক্ষে ওই রাতেই স্থানীয় ১নং ওয়ার্ড মেম্বার মো. লিটন মিয়ার মাধ্যস্থতায় শুক্রবার সকালে একটি সালিশের তারিখ নির্ধারণ করা হয়।


নির্ধারিত তারিখ ও সময়ের আগেই সালিসের তারিখ অমান্য করে বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষ খোকন মিয়ার ছেলে সাকিন (২১) তাদের আত্মীয়স্বজন সোহাগ (২৭), মেন্টু (৩২), মিল্লাত (৪৫) ও ডালিম (৪৮)সহ আরো কয়েকজনকে নিয়ে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রাদীসহ গ্রাম পুলিশ মো. সোহেল মিয়ার বাড়িতে পুনরায় হামলা করে তার ছোট বোন সাবিহা ইসলাম সুরমা (২৫) ও তার ছোট ভাই মো. নাঈম রানা (২৩) সহ ওই গ্রাম পুলিশকে নির্মম ভাবে মারধর করে রক্তাত গুরুতর জখম করে। আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে প্রতিপক্ষের হাত থেকে আহতদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।


সাবিহা ইসলাম সুরমা ও মো. নাঈম রানা কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ নং কেবিনে চিকিৎসাধীন এবং গ্রাম পুলিশ মো. সোহেল মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


এ খবর পেয়ে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কুলিয়ারচর থানা পুলিশ আহতদের দেখতে হাসপাতালে যান।


এব্যাপারে প্রতিপক্ষের কারোর সাথে যোগাযোগ করতে না পারায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


এ রিপোর্ট লিখা পর্যন্ত কুলিয়ারচর থানায় মামলার প্রস্তুতি চলছিলো।

আরও খবর