দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কুলিয়ারচরে বিতর্ক প্রতিযোগিতায় লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় বিজয়ী

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে ও কুলিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬জুন) দুপুরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্টিত আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম। 

এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইদ্রিস মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলম রাশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুম খান, কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক মাহথির মো. সামি, কুলিয়ারচর পৌরসভার মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-মামুন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান, উপজেলা প্রকৌশলী এস.আর.এম.জি কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফরুক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক মো. রফিকুল বাহার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক মো. কামরুজ্জামান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ জহির উদ্দিন জহির। টাইমপিকার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

“ক’ গ্রুপ- দুর্নীতি দমনে রাস্ট্রীয় আইন যথেষ্ট। ‘খ’ গ্রুপ- মূল্যবোধ দেশ প্রেমের অভাবেই দুর্নীতি বিস্তার ঘটে। বিজয়ী দল তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারই দূর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় মূখ্য ভূমিকা রাখতে পারে। এসব বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কুলিয়ারচর সরকারী উচ্চ বিদ্যালয়, মুছা মিয়া উচ্চ বিদ্যালয়, ছয়সূতী ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ ও লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় ও দ্বিতীয় স্থান অধিকার করে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আরও খবর