নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ভৈরবে ৪০০০ লিটার চোলাই মদসহ ৮ জনকে আটক করেছে র‍্যাব

ভৈরবে ৪০০০ লিটার চোলাই মদসহ ৮ জনকে আটক করেছে র‍্যাব




কিশোরগঞ্জের ভৈরবে প্রায় ৪০০০ লিটার চোলাই মদসহ ৮ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ,শনিবার ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের সময় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন হরিজন কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।


আটককৃত আসামিরা হলেন, কুলিয়ারচর থানার পূর্ব গাইলকাটা গ্রামের খোকন মিয়ার ছেলে মোঃ আল আমিন(৩১), ভৈরব থানাধীন শ্রীনগর এলাকার মানিক মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া(২০), পলতাকান্দা এলাকার বিল্লাল মিয়ার ছেলে মোঃ কাইয়্যুম মিয়া(৩৫), হৃশিপাড়া এলাকার সুনিল চন্দ্র এর ছেলে শংকর(৩৪), গোছামাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে হৃদয় মিয়া(২০), মুজিবুর রহমানের ছেলে জাহিদ হাসান(২০), ভৈরব বাজার টিনপট্টি এলাকার সুধির বনিক এর ছেলে শেফাল বনিক(৫৪), ভৈরব থানাধীন লক্ষিপুর এলাকার নেওয়াজ আলী ফকিরের ছেলে ওসমান গনি(৩৫)।এ সময় ধৃত আসামীদের দখল হতে ১৯২ (একশত বিরানব্বই) লিটার চোলাই মদ, ৩৮০০ (তিন হাজার আটশত) লিটার চোলাইমদ তৈরীর উপকরণ,গাদ, ৬ টি পুরাতন স্মার্ট ও বাটন মোবাইল, নগদ ১৪৫০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। 


র‍্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীগন মাদক কারবারী চক্রের সদস্য এবং উক্ত আসামীগন মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো এমনকি, দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ, ভৈরবসহ কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। র‍্যাব আরও জানান, এ বিষয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের র্পূবক আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আরও খবর