নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কয়রায় আদালতের আদেশ অমান্য করে কাজ করার অভিযোগে সংবাদ সম্মেলন



খুলনা জেলার কয়রা থানার অন্তর্গত জায়গীর মহল গ্রামে আদালতের আদেশ অমান্য করে কাজ করিলে তাতে বাধা প্রদানে জীবননাশের হুমকির প্রতিবাদে সম্মেলন করেছে মোঃ আব্দুল হাকিম। বুধবার সকাল ১১ ঘটিকায় নিজস্ব বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন তিনি। 


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন আমি, আমার ৩ ভাই ও ২ বোনসহ আমার ফুপু পৈত্রিক সুত্রে প্রাপ্ত ১.০৭ একর জমির মধ্যে মোট ১৮ শতক জমি যাহার মৌজা আমাদি এসএ খতিয়ান নং ৬৭৭ ও ৬৭৮ এসএ দাগ নং ৫৩৬ বিআরএস খতিয়ান নং ৮৪৩ বিআরএস দাগ নং ৮১,৬৩৯,৬৪০,৭১১,৭১৩,৭১৪,৭৬৬ পিতার আমল থেকে সীমানা চৌহদ্দিসহ গাছ গাছালি লাগাইয়া বাগান করিয়া সকলের জ্ঞাতসারে দীর্ঘকাল ধরিয়া শান্তিপূর্ণভাবে বসবাস করিয়া আসিতে থাকাবস্থায় আশারাফুল আলম, রাজ্জাক সরদার ,কোবাদ সরদার, মান্নান সরদার, হবিবার সরদার,আমাদের উক্ত জমি জোরপূর্বক দখল করিতে আসিলে আমি বাদী হইয়া বিজ্ঞ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, কয়রাতে একটি মামলা করি যাহার নম্বর এমআর ৬৯/২৪। উক্ত মামলায় আদালত কারণ দর্শানোসহ দখলভিত্তিক স্থিতিবস্থা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার আদেশ প্রদান করেন। কিন্তু উপরোক্ত ব্যক্তিগণ আদালতের আদেশ অমান্য করে আমাদের উক্ত জমিতে প্রবেশ করে গাছ গাছালি কেটে ঘর তৈরি করিতেছে। 


সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন উপরোক্ত বিবাদীগণসহ রাহাজান সরদার গাছ গাছালি কেটে ঘর তৈরি করিতে আসিলে আমরা বাধা দিলে তারা আমাদের ওপর চড়াও হয় এবং হুমকি দিয়া বলে যে, আমাদের কাজে বাধা দিলে পরিবারসহ জীবনে শেষ করে দিব, রাস্তায় বের হতে দিবেনা, বাড়ি ঘর দোর ভেঙ্গে দিবে ইত্যাদি। উপরোক্ত বিবাদীগণ তাদের কাজ বন্ধ না করিয়া বীরদর্পে কাজ করে যাচ্ছে। আমি স্থানীয় প্রশাসনকে জানালে তারা সরেজমিনে এসে কাজ করতে নিষেধ করা সত্ত্বেও গায়ের জোরে বলিয়ান হয়ে দিনের বেলা ও রাতে কাজ করে যাচ্ছে। আমরা তাদের কাছে অসহায়। আমরা লোক কম থাকায় প্রতিনিয়ত তারা হুমকি দিয়ে যাচ্ছে যে, কাজে বাধা দিলে এলাকা ছাড়া করিবে ও মামলা দিয়ে ইতিপূর্বে যেমন হয়রানি করেছে আবার করিবে। এমনকি নিজের ঘর বাড়িতে কাজ করার সময়ে বিবাদীগণ ক্ষতিসাধন ও মিথ্যা মামলায় জড়াইবে, জমি দখল করিবে হুমকি দেয় যাহার ফলে আমার ভাইপো মোঃ আহসান হাবিব বাদী হয়ে একটি সাধারন ডায়েরী করেন যাহার জিডি নাম্বার ৯৫৫ তারিখ ২১/১১/২০২৪।

Tag
আরও খবর