নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে জুয়ায় আসক্ত হয়ে যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক নির্যাতন



নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়াসহ তাস খেলায় আসক্ত হয়ে আকতারুজ্জামান ওরফে আক্তার নামের এক যুবকের বিরুদ্ধে স্ত্রীকে যৌতুকের জন্য শারীরিক নির্যাতন ও মানসিক নির্যাতনসহ সংসার না করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ন্যায় বিচার পাওয়ার আশায় এঘটনায় আদালতে মামলা করেছেন।



মামলা সূত্রে জানা যায়, গত দুই বছর আগে উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ি সরকার পাড়া গ্রামের লেবু মিয়ার মেয়ে লাবণ্য সরকার ওরফে লিয়া মনির সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী বড়ভিটা ইউনিয়নের মেলাবর মুন্সিপাড়া গ্রামের মৃত সামছুল হকের ছেলে আক্তারুজ্জামান ওরফে আক্তারের। সংসার চলাকালে যৌতুকের জন্য দাবি করেন যৌতুক লোভী স্বামী। মেয়ের সুখের কথা চিন্তা করে যৌতুক হিসেবে নগদ ৬ লক্ষ টাকা তুলে দেন। পরবর্তীতে তাদের কোলে একটি ছেলে সন্তানেরও জন্ম হয়। গত দুই বছরের সংসারে লেগেই থাকতো ঝগড়া বিবাদ। এমতাবস্থায় গত ১৬ সেপ্টেম্বর আবারও যৌতুকের জন্য শারীরিক নির্যাতন শুরু করেন। তাদের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

ভুক্তভোগীর মা মনিজা বেগম জানান,আমার মেয়ের বিয়ের দুই বছর হলেও ঠিক মতো দুই মাসেও সেখানে সংসার করতে পারেনি। এর আগে অনেক বিচার শালিসিও হয়ে গেছে। এমন কি সর্বশেষে থানায় আপোষ এর মাধ্যমে আমার মেয়েকে পাঠানো হয়েছিলো। আমার জামাই সারাদিন জুয়ায় আসক্ত থাকেন। গভীর রাত করে আসলে আমার মেয়ে জানতে চাইলে তাকে শারীরিক নির্যাতন শুরু করে। গত কয়েক দিন আগে আমার মেয়েকে অমানবিক নির্যাতন ও জখম করে। আমরা জানার পর সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।কিন্তু জামাই এখন আমার মেয়েকে রাখবে না বলে হুমকি প্রদান করছেন। আমি এবং আমার পরিবার ওই পাষণ্ড আক্তারের আইনের মাধ্যমে শাস্তি দাবী করছি। ভুক্তভোগীর স্বামী আখতারুজ্জামান ওরফে আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। আক্তারুজ্জামানের বড় ভাই মিলন জানান, আমার ছোট ভাই সারাক্ষণ বিভিন্ন খেলায় মেতে থাকেন। বউয়ের থেকে তার কাছে খেলায় যেন প্রিয়। অনলাইন গেমসহ বিভিন্ন গেমে আসক্ত থাকায় সে আমাদের কথা শুনে না। তার কথা হলো সে ওই (লিয়া মনি) মেয়েকে নিয়ে সংসার করবে না। 

বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান জানান,জুয়ায় আসক্ত ছেলের সংসার কিভাবে ওই মেয়ে করবে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটাই উত্তম।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, এবিষয়ে আমার কোন জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনা হবে। 



আরও খবর







কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৭৭ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে