নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে কচুরিপানা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে



নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নদী-নালা,খাল-বিল ও ডোবাসহ বিভিন্ন জলাশয়ে কচুরিপানা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে। প্রকৃতির যেখানে-সেখানে নদী-নালা,খাল-বিল, পুকুর-ডোবাসহ বিভিন্ন জলাশয়ে সবুজ পাতার মাঝে সাদা, বেগুনি ও হালকা গোলাপি রঙের কচুরিপানা ফুল যেন চাদরে ঢাকা পড়েছে। মুক্ত জলাশয়ে এসব দৃষ্টিনন্দন ফুলের সৌন্দর্য সকল পথচারীর দৃষ্টি আকর্ষণ করছে কিংবা কাছে টানছে। অনেকে এই সৌন্দর্যকে ক্যামেরা বন্দী করছেন। কচুরিপানা ফুলের গন্ধ না থাকলেও এর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। দেখা গেছে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের পাশে রাস্তার ধারে ডোবার অল্প পানিতে সাদা, বেগুনি ও হালকা গোলাপি রঙের অজস্র ফুল ফুটে মুগ্ধতা ছড়াচ্ছে। পাশ দিয়ে যাতায়াতের হাজার হাজার পথচারী মুগ্ধ হচ্ছে কচুরিপানা ফুলের সৌন্দর্যে। 

উপজেলার বাহাগিলী ইউনিয়নের বাসিন্দা আব্দুল কাইয়ূম জানান,কচুরিপানার সৌন্দর্য  ফুল ও পাতার সমাহার থেকে আসে, যা জলাশয়কে সবুজ এবং সাদা, বেগুনি ও গোলাপি রঙের ফুলে ঢেকে এক নান্দনিক রূপ দেয়। এই ফুল জলাশয়ের বুকে শান্তির পরশ বুলিয়ে দেয় এবং এর প্রস্ফুটিত রূপ প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে।প্রস্ফুটিত কচুরিপানার ফুল জলাশয়ের সৌন্দর্যকে অনেক বাড়িয়ে তোলে ও প্রকৃতিতে এক নির্মল, স্নিগ্ধ ও মন মুগ্ধকর পরিবেশ তৈরি করে। সদর ইউনিয়নের আরেক ব্যক্তি জানান,কচুরিপানার ফুল সৌন্দর্য বিলানোর পাশাপাশি মানুষ ও প্রকৃতির নানা উপকারে আসে। এটি দেশীয় মাছের বংশবিস্তার ও জলাশয়ের পানি ঠান্ডা রাখতে সহায়তা করে থাকে। কিছু কিছু মাছ এটিকে খাদ্য হিসেবেও ব্যবহার করে। এটি থেকে তৈরি জৈব সার কৃষিকাজে রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 



আরও খবর







কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৭৭ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে