নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের


তিন বন্ধু মিলে ডালিয়া তিস্তা ব্রিজ ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের ও এক যুবক গুরুতর আহত হয়েছে।
গত রোববার সন্ধ্যা ৬ টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান মোকাদ্দেস নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল ডাকঘর পাড়ার আরব আলীর ছেলে সায়েম ইসলাম (২৩) ও পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলার খাতামুধুপুর ইউনিয়নের ডাংগী পীরপুকুর এলাকার দুলাল মিয়ার ছেলে সবুজ মিয়া (২৮)।
জানা যায়, ডালিয়া তিস্তা ব্রিজ এলাকায় ঘুরতে যান তিন বন্ধু সায়েম,সবুজ ও শাহিন। মোটরসাইকেল যোগে তিন বন্ধু ডালিয়া তিস্তা ব্রিজ সংলগ্ন মোকাদ্দেস নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা স্থলে দুজন মারা যান। এবং একজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাতীবান্ধা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



আরও খবর







কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৭৭ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে