নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রতারণার টাকায় কোটিপতি রিকশা চালক আরিফুল



নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই  ইউনিয়নের কুঠিয়ালপাড়া এলাকার বাসিন্দা  সিদ্দিকের ছেলে আরিফুল থাই ও ভিসা প্রতারণার টাকায় রাতারাতি যেন আঙুল ফুলে কলাগাছ হওয়ার মতো হয়েছেন। প্রবাসীদের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। 

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে থাই লটারী ও ভিসা দেওয়ার নামে বাংলাদেশী প্রবাসীদের কাছ থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আসছেন রিক্সা চালক আরিফুল। জানা গেছে, থাই নামক লটারি পাইয়ে দেওয়া ও কানাডার ভিসা দেওয়ার কথা বলে অনলাইনে ভিডিও বুস্টের মাধ্যমে ছড়িয়ে দেন প্রবাসীদের কাছে। প্রবাসীরা না বুঝে প্রতারকদের পাতানো ফাঁদে পা দেন। প্রতারকরা সুযোগ বুঁজে প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। অনুসন্ধানে জানা গেছে,নিম্ন  মাধ্যমিকের গন্ডি না পেরিয়ে অভাবের তাড়নায় ঢাকা শহরে চালাতে হয়েছে রিক্সার পেন্ডেল। হঠাৎ আলাদীনের চেরাকের মতো হাতে পেয়ে যান থাই নামক লটারি ও ভিসা প্রতারণার সন্ধান। এরপর শুরু করেন প্রবাসীদের ফাদে ফেলে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। তথ্য উপাত্তির ভিত্তিতে সাংবাদিকেরা তথ্য সংগ্রহ করতে গেলে ফোন নাম্বার চেয়ে ম্যানেজ করতে চান প্রতারক আরিফুল। 

প্রতারক আরিফুল প্রতারণার কথা স্বীকার করে  জানান, বছর দুয়েক আগে থাই গেম খেলে প্রবাসীদের সাথে প্রতারণা করেছেন।এখন আর প্রতারণা কাজ করেন না। 

এলাকাবাসীসূত্রে জানা যায়, সিদ্দিক একজন এলাকার নিম্নবিত্তের মানুষ। অভাবের সংসারে পৈতৃক এক বিঘা জমি দিয়ে চাষ করে কোনো রকমে সংসার চালান। তিন ছেলে কে বেশিদূর লেখাপড়া করাতে পারেননি। অভাবের তাড়নায় প্রাথমিকের গন্ডি পেরিয়ে জীবিকার তাগিদে ঢাকায় পারি জমান সিদ্দিকের ছেলে আরিফুল। ঢাকা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পরিবারের ঘানি টানতেন সে। হঠাৎ যেন আলাদীনের চেরাকের মতো হাতে পেয়ে যান থাই নামক লটারি ও ভিসা প্রতারণার সন্ধান। এরপর নেমে পড়েন বাংলাদেশী প্রবাসীদের ফাদে ফেলে প্রতারণার জগতে।  

এব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান,সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ না থাকার কারণে আমরা সেভাবে অভিযান দিতে পারছি না। তবে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 


আরও খবর







কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৭৭ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে