নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে গোয়ালঘর থেকে কৃষকের চার গরু চুরি


নীলফামারীর কিশোরগঞ্জে গোয়ালঘর থেকে এক কৃষকের ৪ টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।


গত সোমবার (৪ জুলাই) গভীর রাতে চুরির ঘটনাটি ঘটে উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর বাহাগিলী ডাঙ্গাপাড়া এলাকার মৃত সেল্লু মামুদের ছেলে সাহেব আলীর বাড়িতে।


ভুক্তভোগী কৃষক জানান,গত সোমবার প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া শেষে বাড়ির সকলে ঘুমাতে যান। পরদিন সকালে গোয়াল ঘর থেকে গরু বাহির করতে গেলে দেখেন গোয়ালঘরে কোনো গরু নেই। গভীর রাতে গরু গুলো চুরি হয়েছে।


ভুক্তভোগী কৃষক সাহেব আলীর ছেলে ওয়াসিম  বলেন,রাত সাড়ে ১২ দিকে মাছ ধরে বাড়িতে চলে আসেন। খাওয়া দাওয়া শেষে রাত দুইটার দিকে ঘুমে পড়েন। সকাল বেলায় গোয়ালঘর থেকে গরু বের করতে গেলে দেখেন দুটি গাভী ও দুটি বড় ষাঁড় বাছুর চুরি হয়েছে। এতে আমাদের প্রায় দুই লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হলো।


কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন,গরু চুরি হওয়ার বিষয়টি শুনেছি।এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।তারপরেও চুরি যাওয়া গরু উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।


আরও খবর







কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৭৭ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে